কক্সবাজারের পেকুয়ায় ডাম্পট্রাকের ধাক্কায় পিয়ার হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বাইক চালক আহত হয়েছেন। নিহত পিয়ার হাসান (২০) উপজেলার মগনামা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শরৎঘোনা এলাকার শাহআলমের পুত্র এবং আহত নজরুল ইসলাম মগনামা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য।
বুধবার, ২৪ ডিসেম্বর রাত সাড়ে সাতটার দিকে পেকুয়া উপজেলার টইটং বাজার এলাকার দক্ষিণে একটি ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ডাম্পট্রাক ও বিপরীত দিক দিয়ে চট্টগ্রামের বাঁশখালী অভিমুখী একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগলে মোটর সাইকেল আরোহী পিয়ার হাসান পড়ে যান। এতে তিনি ডাম্পট্রাকের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। মোটর সাইকেল চালক স্থানীয় ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম গুরতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ থানায় নিয়ে যায়। ডাম্পট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, চালক হেলপারকে আটক করা যায়নি।
মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, আহত নজরুল মোটরসাইকেল চালিয়ে নিহত পিয়ার হাসানসহ চট্টগ্রামের বাঁশখালী যাচ্ছিল। পথিমধ্যে তারা দুর্ঘটনার শিকার হয়।
পেকুয়া থানার ওসি মো. খাইরুল আলম বলেন, রাত সাড়ে সাতটার দিকে পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং বাজারের দক্ষিণ পাশে ডাম্প ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। ডাম্পট্রাক ও মোটরসাইকেল ২টি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
পতাকানিউজ/এমজেডসি/কেএস

