কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে মুহাম্মদ রাফি মনি নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী কাদিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাফি মনি ওই এলাকার মিজানুর রহমানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু রাফি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টইটং ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আবদুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
পতাকানিউজ/এমজেসি/এমএম

