ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোটে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়িয়েছে ৯ লাখ ২৩ হাজার।
সোমবার, ২৯ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) ওয়েব সাইটে এ তথ্য জানা যায়। আজ সকাল ১০টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৯ লাখ ২৩ হাজার ৬৭ জন। তবে এ সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে।
ইসি সূত্রে জানা গেছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
এর আগে গত ১৯ নভেম্বর থেকে শুরু হয় নিবন্ধন, শেষ হবে ৩১ ডিসেম্বর।
যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, মিশর, লিবিয়া, মোজাম্বিক, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও বাংলাদেশ ইত্যাদি।
পতাকানিউজ/আরবি

