পতাকা নিউজ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
Meest Cry

কাঁদলেন মেসি—বললেন ‘দুঃখিত’

World Cup 2026

বিশ্বকাপে কোন দল পেল কত টাকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: প্রতিবাদের মুখে আটকে গেল ডিজিটাল ব্যাংকের লাইসেন্স
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

প্রতিবাদের মুখে আটকে গেল ডিজিটাল ব্যাংকের লাইসেন্স

বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল

পতাকা সারথি
সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
প্রতিবাদের মুখে আটকে গেল ডিজিটাল ব্যাংকের লাইসেন্স
ছবি : পতাকা গ্রাফিক্স

নতুন সরকার গঠনের আগমুহূর্তে তড়িঘড়ি করে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগকে ঘিরে বাংলাদেশ ব্যাংকে দিনভর উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এ উদ্যোগের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল সোমবার সকালে পর্ষদ সভা স্থগিতের দাবি জানায়। যদিও দুপুরে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়, শেষ পর্যন্ত সেখানে কোনো ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হয়নি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি পর্ষদ সভায় ডিজিটাল ব্যাংক সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে, তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুরুতে ডিজিটাল ব্যাংকের অনুমোদন কার্যসূচিতে থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করা হয়। পরে সভায় আবেদনকারী প্রতিষ্ঠানগুলো মূল্যায়নে কত নম্বর পেয়েছে, সেই তথ্য উপস্থাপন করা হয়। এ সিদ্ধান্তের পেছনে প্রতিবাদ ও বিতর্কের প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবাদ ও সংবাদ সম্মেলন

সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যখন নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় মাত্র এক দিনের নোটিশে ১৬ ফেব্রুয়ারি জরুরি পর্ষদ সভা ডাকা হয়েছে। তাদের দাবি, এ ধরনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা ও পেশাদারিত্বের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর মাধ্যমে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল।

সংবাদ সম্মেলনে বলা হয়, যাকে লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, বর্তমান গভর্নর অতীতে সেই গোষ্ঠীর একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। কাউন্সিলের মতে, এটি কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষতার মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া গভর্নরের ঘনিষ্ঠ পরিচয়ের সূত্রে যোগ্যতাহীন ব্যক্তিদের পরামর্শক ও নীতিনির্ধারণী পর্যায়ে যুক্ত করার অভিযোগও তোলা হয়। বোর্ডের অনুমোদন ছাড়া বহিরাগত ব্যক্তিকে কার্ড ইস্যু ও গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ঘটনাকে নজিরবিহীন অনিয়ম হিসেবে উল্লেখ করা হয়।

নভেম্বরে সাফ ফুটবলের আসর বসবে বাংলাদেশে
বিশ্বকাপ ফাইনালে সংঘর্ষ, তদন্তে নেমেছে ফিফা
সরকারি হজ প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

কাউন্সিল আরও দাবি করে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একটি ব্যাংক অন্য ব্যাংকের সাবসিডিয়ারি হতে পারে না এবং ১০ শতাংশের বেশি শেয়ার ধারণের ক্ষেত্রে সরকারের অনুমোদন বাধ্যতামূলক। বর্তমান রাজনৈতিক অন্তর্বর্তী সময়ে এমন বড় নীতিগত সিদ্ধান্ত নেওয়া আইন ও প্রচলিত প্রথা—উভয়েরই পরিপন্থী। তাদের মতে, এ উদ্যোগ ব্যাংকিং খাতে একচেটিয়া বাজার তৈরির ঝুঁকি তৈরি করতে পারে, যা আর্থিক ব্যবস্থার জন্য অশনিসংকেত।

সংবাদ সম্মেলনে কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা বক্তব্য দেন। তারা বিতর্কিত লাইসেন্স প্রক্রিয়া অবিলম্বে বন্ধ, ১৬ ফেব্রুয়ারির জরুরি পর্ষদ সভা স্থগিত, স্বার্থের সংঘাত ও স্বজনপ্রীতির নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং প্রয়োজনে নেতৃত্বে পরিবর্তনের মাধ্যমে আস্থা ফিরিয়ে আনার দাবি জানান।

অফিস আদেশ ও প্রতিক্রিয়া

প্রতিবাদের পর বিকেলে বাংলাদেশ ব্যাংক এক অফিস আদেশে জানায়, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে, ঘরোয়া বৈঠকে, জনসভা বা সংবাদ সম্মেলনে ব্যাংকসংক্রান্ত বা নীতিমালাসংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দিতে পারবেন না। এ নির্দেশনা ঘিরেও কর্মকর্তাদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

পর্ষদ সভার কার্যক্রম

দুপুরে গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অগ্রগতি প্রতিবেদন তুলে ধরা হয়। তবে শুরুতে অনুমোদন কার্যসূচি থাকলেও পরে তা পরিবর্তন করা হয় বলে জানা গেছে। পরিচালনা পর্ষদের একাধিক সদস্য জরুরি সভা ডাকাকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন বলেও সূত্র জানিয়েছে।

ডিজিটাল ব্যাংক স্থাপনে আগ্রহী প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য ১৩টি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান (উদ্যোক্তা ডিকে ব্যাংক), আমার ডিজিটাল ব্যাংক (২২টি ক্ষুদ্রঋণ দাতা সংস্থা), ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি (১৬ ব্যক্তি), বুস্ট (রবি আজিয়াটা লিমিটেড), আমার ব্যাংক (কয়েকটি বেসরকারি সংস্থা), অ্যাপ ব্যাংক (যুক্তরাজ্যপ্রবাসী উদ্যোক্তারা), নোভা ডিজিটাল ব্যাংক (ভিওন ও স্কয়ার), মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি (আশা), জাপান বাংলা ডিজিটাল ব্যাংক (ডিবিএল গ্রুপ), মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক (আকিজ রিসোর্স), বিকাশ ডিজিটাল ব্যাংক (বিকাশের শেয়ারধারীরা) এবং উপকারী ডিজিটাল ব্যাংক (আইটি সলিউশন লিমিটেড)।

সব মিলিয়ে নতুন সরকার গঠনের প্রাক্কালে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স ইস্যু ঘিরে কেন্দ্রীয় ব্যাংকে যে বিতর্ক ও উত্তেজনা তৈরি হয়েছে, তা ব্যাংকিং খাতের নীতিগত সিদ্ধান্ত ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

-পতাকানিউজ

বিষয় :নির্বাচনবাংলাদেশ ব্যাংক
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ব্যক্তিগত কারণে অষ্ট্রেলিয়া ‘উড়াল’ দিলেন বিসিবি সভাপতি বুলবুল ব্যক্তিগত কারণে অষ্ট্রেলিয়া ‘উড়াল’ দিলেন বিসিবি সভাপতি বুলবুল
পরের লেখা Chief Advisor Speech জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Ad imageAd image
আরও পড়ুন
এবার বাড়ল স্বর্ণের দাম

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

Death 1

বিদ্যুৎস্পর্শে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Rajshahi Train

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

rain in Dhaka

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

Dengue

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৩৭

সর্বশেষ
Regent Shahed

চেক প্রতারণার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

CDA Avijan

বেসরকারি হাসপাতালে পার্কিং নিশ্চিতে সিডিএ চেয়ারম্যানের কড়া নির্দেশ

Bogrura Crop loss

বগুড়ায় অতিবৃষ্টিতে ৫ কোটি টাকার ফসলহানি

Rashed Khan

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

Child Hum

হাম উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৭৯৩

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?