প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বুধবার, ৮ এপ্রিল সকালে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও বিমান বাহিনী প্রধান পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।
এসময় এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমান বাহিনীর বর্তমান কার্যক্রম এবং বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বিমান বাহিনীর দেশের আকাশসীমা রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বিমান বাহিনীর সাহসী ভূমিকার প্রশংসা করেন।
তিনি বাহিনীর সক্ষমতা বাড়াতে সরকারের পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
পতাকানিউজ/আরবি

