সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার এ ছুটি কার্যকর হবে।
সোমবার, ২১ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো।

প্রাথমিকের ছুটির তালিকা অনুযায়ী, এ ছুটি ছিল ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। চাঁদ দেখা সাপেক্ষে ছুটি পুনঃনির্ধারণ করা হয়।
এর আগে পৃথক আদেশে মাধ্যমিক বিদ্যালয়েও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হয়।
পতাকানিউজ/আরবি

