বগুড়ার সোনাতলায় প্রেমিকের সঙ্গে বিয়ে না দেয়ায় মরিয়ম আক্তার পলি (২০) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার, ৪ মে সকাল সাড়ে ১০টায় উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় (পিছনপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পলি একই গ্রামের আব্দুল মালেক পলাশের মেয়ে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রেম-ভালোবাসা ঘটিত কারণে প্রেমিকের সঙ্গে বাবা-মা বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে পলি তার বাবা-মায়ের ওপর অভিমান করে নিজ বসতবাড়ির শয়নঘরের সিলিং ফ্যানের সঙ্গে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে সোনাতলা থানা ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণায় মনে হচ্ছে মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
পতাকানিউজ/পিএম/আরবি

