একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের অতীতের প্রেমের কথা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান। এরপর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন।
প্রথমে প্রেমের কথা ফাঁস করা এবং পরে স্ত্রীর কাছে ক্ষমা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ঘটনায় নেটিজেনদের মধ্যে আলোচনা চলছে। কেউ কেউ এই নিয়ে কটূ মন্তব্য করছেন।
যদিও জোভান ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন অতীতের প্রেম নিয়ে সরাসরি কথা বলার কারণে।
ঘটনার সূত্রপাত একটি পডকাস্ট। সেখানে তিনি বলেছেন, নিজের অতীত প্রেমের কথা। বলেছেন, সম্পর্কটা ছিল অল্প দিনের। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর কেঁদেছেন। ভেঙে পড়েচিলেন। মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কান্নার কথাও বলেছেন অকপটে।
এটার পর বুধবার আরেক ভিডিওবার্তায় বললেন, ‘দুঃখিত, আমার অতটা বলা ঠিক হয়নি। বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজ ও বউয়ের কাছে। আমি আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।
নেটিজেনরা যখন পডকাস্ট এবং ভিডিও নিয়ে আলোচনা করছিলেন তখন অবশ্য এই অভিনেতা গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দাবি করেছেন, নিছক মজা করে ক্ষমা চাওয়ার ভিডিও বানিয়েছেন তিনি।
জোভানের দাবি, তিনি ও তার স্ত্রী মজা করে ওই ভিডিওটি বানিয়েছেন। ওই ভিডিওতে তার স্ত্রীও ছিলেন পাশে। তারা হাসছিলেন।
অবশ্য, এরই মধ্যে খুব অল্প সময়েই কোটি ভিউয়ের রেকর্ড গড়েছেন এই অভিনেতা। সে হিসেবে নিজেই নিজের রেকর্ড ভাঙছেন।
জোভানের একটি নাটক খুব সময়ে কোটি ভিউ-এর রেকর্ড অতিক্রম করেছে। এ বিষয়ে অনুভূতিটা কেমন?
জোভান বললেন, ‘ফিলিংস সটা খুব ভালো। এটা অনেক বড় সাফল্য, আমি তো আসলে চাই দর্শকদের নিকট থেকে এমন রেসপন্স আসুক। এটা মজার একটা ক্যাপশন লিখেছি। এ বছর আমার তিনটা কাজ এসেছে, তিনটাই ভালো। একটা রেকর্ড আরেকটা ভাঙছে। আরেকটা খুব ভালো কাজ ছিল, সেটা হচ্ছে তোমাদের গল্প। ওটাও খুব ভালো রেসপন্স পেয়েছিল। কাজ করার সময়য় তো বোঝা যায় না কোনটা সফল হবে, তবে সফল হলে ভালো অনুভূতি কাজ করে।’
-পতাকানিউজ।

