পতাকা নিউজ
রবিবার ৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

Jamuna River 1

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে ২০০ পরিবার

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: প্রেমের টান : ফিলিপাইন ও শ্রীলঙ্কান বধূ এখন ফেনীতে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

প্রেমের টান : ফিলিপাইন ও শ্রীলঙ্কান বধূ এখন ফেনীতে

পতাকা সারথি
বৃহস্পতিবার ৫ মার্চ ২০২৬ ৪:১৯ অপরাহ্ণ
প্রেমের টান
ফিলিপাইনের তরুণী জেনি ফেনীতে এসে বিয়ে করেছেন সুজন পালকে।

প্রেমের টানে হাজার মাইল দূরের দেশ ফিলিপাইন ও সুদূর শ্রীলঙ্কা থেকে ফেনীতে প্রেমিকের কাছে ছুটে এসেছেন দুই তরুণী। বুধবার (৪ মার্চ) রাতে শহরের কালি মন্দিরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী ফিলিপাইনী তরুনীর বিয়ে সম্পন্ন হয়। ফিলিপাইনি ওই তরুণীর নাম জেনি (৩২)। তার প্রেমিক নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের হীরলাল পালের ছেলে সুজন পাল (৩৪)।

অপরদিকে ফেনীর দাগনভূঞায় ভালোবাসার টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ছুটে এসে ঘর বেঁধেছেন ইশারা মাধবী জয়শখারা নামের এক তরুণী। ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আসেন এবং পরে মুসলিম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭) হিসেবে পরিচিত হন। স্থানীয় যুবক এজাজ আহমেদ শিহাবের সঙ্গে পারিবারিকভাবে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজের সূত্র ধরে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ছিলেন সুজন পাল। সেখানেই ২০১৮ সালে ফিলিপাইনি তরুণী জেনির সঙ্গে পরিচয় হয় তার। দুজনের পরিচয় থেকে গড়ে ওঠে বন্ধুত্ব। আর পরবর্তী সেটি গড়ায় ভালোবাসায়। প্রেমের সম্পর্কের পর সম্প্রতি দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। সেজন্য বাংলাদেশে আসেন প্রেমিকা জেনি। বুধবার রাতে ফেনী শহরে সনাতন ধর্মের রীতি অনুযায়ী সাত পাকে বাঁধা পডলেন এই প্রেমিক যুগল।

অনুভূতি জানিয়ে জেনি বলেন, দীর্ঘ সময় সম্পর্কের পর আমি এখানে বিয়ের জন্য এসেছি। বাংলাদেশে এসে আমার ভালো অনুভূত হয়েছে। এখানে সবকিছু ভালো ও সুখকর লাগছে।

হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মৃত্যু বেড়ে ৮৭০
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার

সুজন পাল বলেন, প্রায় ৮ বছরের সম্পর্কের পূর্ণতা পেয়েছে। আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবসময় একসঙ্গে থাকতে চেয়েছি। সকলে আমাদের জন্য আশীর্বাদ করবেন।

ফেনী কালি মন্দিরের পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী বলেন, তারা একে অপরকে ভালোবেসে বিয়ের জন্য দেশে এসেছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী বিবাহ সম্পন্ন হয়েছে। সুজনের পরিবারের সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। তাদের জন্য শুভ কামনা রইলো।

অন্যদিকে ফেনীর দাগনভূঞায় ভালোবাসার টানে সুদূর শ্রীলঙ্কা থেকে ছুটে এসে ঘর বেঁধেছেন ইশারা মাধবী জয়শখারা নামের এক তরুণী। ২৩ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে আসেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৭) হিসেবে পরিচিত হন। স্থানীয় যুবক এজাজ আহমেদ শিহাবের সঙ্গে পারিবারিকভাবে ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

Marrage Feni 1
শ্রীলঙ্কাণ তরুণী জয়শখারা এখন জান্নাতুল ফেরদৌস জান্নাত। বিয়ে করেছেন এজাজ আহমদকে।

পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের দেশ ওমানের একটি টেক্সটাইল কোম্পানিতে কাজ করার সময় শিহাব ও ইশারার পরিচয় হয়। দীর্ঘ তিন বছরের প্রেম শেষে তারা বিয়ের সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশে এসে সামাজিক ও ধর্মীয় রীতি মেনে পরিণয়ে আবদ্ধ হন। দাগনভূঞা পৌর এলাকার কাজী আবদুল কাদের প্রচলিত আইন ও শরিয়াহ অনুযায়ী এই বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন।

বিয়ের বিষয়ে জানতে চাইলে এজাজ আহমেদ শিহাব বলেন, ওমানে থাকা অবস্থায় একসঙ্গে কাজ করতে গিয়ে আমরা একে অপরকে বুঝতে পেরেছি। সেখানে বিয়ে সম্ভব নয় বিধায় আমরা দেশে এসে বিয়ে করেছি। সে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছে। তার পরিবার ও আমার পরিবার বিষয়টি অবগত রয়েছে। পরিবারকে রাজি করাতে কিছুটা সময় লাগলেও এখন সবাই খুশি। সে আমাকে পেয়ে অনেক খুশি হয়েছে। সবার দোয়া চাই।

নতুন নামে পরিচিত হওয়া জান্নাত জানান, বাংলাদেশের মানুষের আন্তরিকতায় তিনি মুগ্ধ এবং শিহাবের পরিবার তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করেছে। নতুন জীবন শুরু করেছি, সবার ভালোবাসা চাই।

রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের বাসিন্দা ও শিহাবের পরিবার এই বিয়েকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। ভিন্ন সংস্কৃতি ও ভাষার এই দুই মানুষের মিলনকে স্থানীয়রা ইতিবাচক উদাহরণ হিসেবে দেখছেন। পারস্পরিক সম্মান ও ভালোবাসার মাধ্যমে এই দম্পতি সুখী হবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

বিয়ের কাজ সম্পন্ন করেন দাগনভূঞা পৌর এলাকার কাজী আবদুল কাদের। তিনি জানান, সব প্রক্রিয়া শরিয়াহ ও প্রচলিত আইন অনুযায়ী সম্পন্ন হয়েছে। কনের সম্মতি, সাক্ষী এবং কাবিননামা- সব নিয়ম মেনেই হয়েছে। বিদেশি নাগরিক হওয়ায় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে।

রামনগর ইউনিয়নের প্রবীন শিক্ষক আবুল হোসেন বলেন, ভালোবাসা দেশ-সীমানা মানে না। সবচেয়ে বড় কথা, তারা সামাজিক ও পারিবারিকভাবে বিয়ে করেছে। এটি একটি ইতিবাচক উদাহরণ। পারস্পরিক সম্মান ও মূল্যবোধ অটুট থাকলেই সংসার সুখের হবে।

-পতাকানিউজ/এএএম

বিষয় :ফিলিপাইনফেনীবিয়েশ্রীলঙ্কা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা সুদসহ অর্থ ফেরতের দাবি বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের বিক্ষোভ, লাঠিচার্জ
পরের লেখা রিয়াদ হত্যাচেষ্টা মামলায় সাবেক সমন্বয়ক রিয়াদ রিমান্ডে
Ad imageAd image
আরও পড়ুন
Bangladesh Bank reserve theft

রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ৯৭ বার

PM Tarique

বিভ্রান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

PM Banshkhali

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

Fatikchari PM

ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী

EC Bhaban

রাষ্ট্রপতি নির্বাচন : বিএনপির ২ মনোনয়নপত্র সংগ্রহ

সর্বশেষ
Ibarul Islam Jishan

যুবকের প্রতারণায় এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত ৬ শিক্ষার্থী

Sarwar Khan Arrest

বিদেশে পালানোর আগেই ধরা বড় সাজ্জাদের ভাই

Death 1

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণের মৃত্যু

Bogura Accident Death 2

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

PM Ctg 1

কক্সবাজারের মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?