পতাকা নিউজ
মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬
কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

১৪৭ পোশাক কারখানা বন্ধ

১৪৭ পোশাক কারখানা বন্ধ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ফেনীতে খালেদা জিয়াসহ মনোনয়নপত্র নিলেন বিএনপির ১১ জন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ফেনীতে খালেদা জিয়াসহ মনোনয়নপত্র নিলেন বিএনপির ১১ জন

পতাকা সারথি
সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Feni DC Office

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেয়ার শেষ দিন আজ সোমবার। ফেনীর তিনটি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রের ৪৫ জন। তার মধ্যে ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন ও ফেনী-৩ আসনে ১৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

এদিকে তিনটি সংসদীয় আসনে প্রত্যেকটিতে বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন নিয়েছেন। এর মধ্যে ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৪ জন, ফেনী-২ আসনে ৪ জন ও ফেনী-৩ আসনে ৩ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

রবিবার, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান নান্টু ও তার ছেলে মজুমদার আরিফুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ঋণ বিতর্কে অনন্তের পাশে ওমর সানী, বললেন ‘ভালো মানুষ’
চকরিয়ায় কয়লার আগুনে পুড়ে শিশুর মৃত্যু, দগ্ধ ভাই হাসপাতালে
খেলাপি ঋণ ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন নিয়েছেন কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলাম থেকে এস এম কামাল উদ্দিন, গণমুক্তি জোট থেকে মাহবুব মোর্শেদ মজুমদার, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ নাজমুল আলম, জাতীয় পার্টি থেকে মোতাহের হোসেন চৌধুরী, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা, বাংলাদেশ কংগ্রেস থেকে মো. ফিরোজ উদ্দিন চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে রাসেদুল ইসলাম রুবেল ও স্বতন্ত্র হিসেবে নিজাম উদ্দিন ভূঞা মনোনয়ন নিয়েছেন।

ফেনী-২ আসনে মনোনয়ন নিয়েছেন ১৬ জন। এর মধ্যে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. এয়াকুব নবী ভূঞা ও কানাডা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম হুমায়ুন কবীর পাটওয়ারী।

এছাড়াও জামায়াতে ইসলাম থেকে মনোনয়ন নিয়েছেন অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে সামসুদ্দিন মজুমদার, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মোহাম্মদ একরামুল হক ভূঁঞা, খেলাফত মজলিশ থেকে মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে মো. হারুনুর রশিদ ভূঞা, আম জনতার দল থেকে হাজী ওবায়দুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী (বাসদ) থেকে জসিম উদ্দিন, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আবদুল হামিদ ফরহাদ ও মোহাম্মদ আবুল হোসেন। স্বতন্ত্র হিসেবে মনোনয়ন নিয়েছেন মো. ইসমাইল ও মো. তারেকুল ইসলাম ভূঞা।

অন্যদিকে, ফেনী-৩ আসনে মনোনয়ন নিয়েছেন ১৬ জন। এর মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা আক্তার। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে শহীদ উদ্দিন মাহমুদ, এনসিপি থেকে মোহাম্মদ আবুল কাশেম, ইসলামি আন্দোলন বাংলাদেশ থেকে মো. সাইফ উদ্দিন, খেলাফত মজলিস থেকে মোহাম্মদ আলী মনোনয়ন নিয়েছেন।

এছাড়াও জামায়াতে ইসলাম থেকে মোহাম্মদ ফখরুদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মো. হাসান আহমদ, সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে আবদুল মালেক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে মো. আবু নাছের, জাতীয় পার্টি থেকে মো. আবু সুফিয়ান, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী মনোনয়ন নিয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মাহবুবুল হক রিপন, সোলাইমান ভূঞা ও সোনাগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন সেন্টু মনোনয়ন নিয়েছেন।

এদিকে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ফেনী-৩ আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী মো. হাসান আহমদ।

ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, কারা মনোনয়ন নিয়েছেন এ বিষয়ে বিস্তারিত জানি না। তবে যেখানে ম্যাডাম নিজে মনোনয়ন নিচ্ছেন, সেখানে অন্যদের মনোনয়ন নেয়ার দুঃসাহস তারা কেন দেখাচ্ছেন, সেটি বুঝে ওঠা কঠিন। সোমবার মনোনয়ন জমার শেষ দিন। তখন বিষয়টি পুরোপুরি পরিষ্কার হবে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। পরবর্তীতে তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাইসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত ; ফেনী-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৮১ হাজার ৩৯৩ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩০ জন, নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৩৬১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২জন। ফেনী-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৩৫ হাজার ২৩৫ জন, পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ৭ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ২২৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৩জন। ফেনী-৩ আসনে মোট ভোটার ৫ লাখ ৩ হাজার ৮৭ জন, পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮০০ জন, নারী ভোটার দুই লাখ ৪৩ হাজার ২৮৫ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২জন।

পতাকানিউজ/এএএম/কেএস

বিষয় :খালেদা জিয়ানির্বাচনফেনীমনোনয়ন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা mymensingh Train বিএনপি’র মনোনয়ন নিয়ে ক্ষোভের জেরে নাশকতা?
পরের লেখা Teknaf Fire টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ৫০ ঘর পুড়ে ছাই
Ad imageAd image
আরও পড়ুন
ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন পর তরুণের মৃত্যু

ফেসবুক স্ট্যাটাসের বিরোধে সংঘর্ষ, ১১ দিন পর তরুণের মৃত্যু

গোপালগঞ্জে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন ডিআইজি

গোপালগঞ্জে নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেন ডিআইজি

রামিসা ধর্ষণ-হত্যা মামলা, হাইকোর্টের রায় মঙ্গলবার

রামিসা ধর্ষণ-হত্যা মামলা, হাইকোর্টের রায় মঙ্গলবার

শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি : শামা ওবায়েদ

শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি : শামা ওবায়েদ

পাবনায় চক্ষু ক্যাম্পে ভুয়া চিকিৎসক, ২ জনের কারাদণ্ড

পাবনায় চক্ষু ক্যাম্পে ভুয়া চিকিৎসক, ২ জনের কারাদণ্ড

সর্বশেষ
উখিয়ায় পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ জীবিত বক

উখিয়ায় পাখি শিকারের ফাঁদ ধ্বংস, উদ্ধার ৮ জীবিত বক

প্রথম বলেই ধাক্কা, শেষটা হলো চারশতে

প্রথম বলেই ধাক্কা, শেষটা হলো চারশতে

বিবাহ নিবন্ধন ফি বাড়াতে চান নিকাহ্ রেজিস্ট্রাররা

বিবাহ নিবন্ধন ফি বাড়াতে চান নিকাহ রেজিস্ট্রাররা

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা

কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?