পতাকা নিউজ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ফেনীতে জুলাই অভ্যুত্থানের ২২ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

ফেনীতে জুলাই অভ্যুত্থানের ২২ মামলার ভবিষ্যৎ অনিশ্চিত

আবদুল্লাহ আল-মামুন, ​ফেনী 
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ২:১২ অপরাহ্ণ
ফেনীতে জুলাই অভ্যুত্থানের ৭ হত্যা
-পতাকা গ্রাফিক্স

ফেনীতে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়ের হওয়া ৭টি হত্যাসহ ২২টি মামলার ভবিষ্যত নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এসব মামলায় ঢালাওভাবে বিপুল সংখ্যক আসামির নাম অন্তর্ভুক্তি, দুর্বল অভিযোগপত্র (চার্জশিট) ও ঘটনায় জড়িত না থাকা ব্যক্তিদের নাম জড়ানোসহ নানাবিধ আইনি অসঙ্গতি খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

​সম্প্রতি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম মামলাগুলোর নথি পর্যবেক্ষণ করার পর ফেনীর স্থানীয় প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার নথিতে বড় ধরনের অসঙ্গতি ধরা পড়ার পর সম্প্রতি ফেনী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞাকে ঢাকায় তলব করেন আইসিটির চিফ প্রসিকিউটর।

​ফেনীর পিপি মেজবাহ উদ্দিন খাঁন জানান, আইনি ত্রুটি, যথেচ্ছভাবে আসামির তালিকা তৈরি এবং বাচবিচার ছাড়াই সবার বিরুদ্ধে তড়িঘড়ি চার্জশিট দাখিল করায় ক্ষোভ প্রকাশ করেছেন চিফ প্রসিকিউটর। সার্বিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এবং আদালতের বিচারক, আইনজীবী, তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আগামী সপ্তাহেই আইসিটির চিফ প্রসিকিউটরের ফেনী সফরে আসার কথা রয়েছে। এরপরই মামলাগুলোর বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

চট্টগ্রামে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, অস্ত্রের মহড়া
উপযুক্ত পরিবেশে প্রধানমন্ত্রীর ভারত সফর : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডেঙ্গুতে মৃত্যুর সেঞ্চুরি পার, নতুন আক্রান্ত ১৩২৪

​২০২৪ সালের ৪ আগস্ট ফ্যাসিবাদের পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর ফেনীর মহিপালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি ও হামলা চালায়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ৭ জন নিহত হন এবং সাড়ে চার শতাধিক মানুষ আহত হন। পঙ্গুত্ব বরণ করেন প্রায় ৫০ জন।

এসব ঘটনায় ফেনীতে ৭টি হত্যাসহ ২২টি মামলা দায়ের করা হয়। এরই মধ্যে পুলিশ ৬টি হত্যা ও ৫টি হত্যাচেষ্টা মামলাসহ ১১টি মামলার চার্জশিট দাখিল করেছে। ২টি হত্যা মামলার বিচাক স্থানীয় আদালতে শুরু হয়েছে। এর মধ্যে টমটম চালক সবুজ হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে ও আলোচিত শিহাব হত্যা মামলায় চার্জ গঠন শেষে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

​দায়ের হওয়া মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ওবায়দুল কাদের, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারী, সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক এমপি লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীসহ জেলা ও উপজেলার শীর্ষ আওয়ামী লীগ নেতাকর্মী, জনপ্রতিনিধি ও ক্যাডারদের আসামি করা হয়েছে।

​২২টি মামলায় মোট আসামির সংখ্যা প্রায় ১১ হাজার। আসামিদের মধ্যে প্রায় ৫০০ জনকে বিভিন্ন সময় গ্রেপ্তার করা হলেও অনেকে ইতিমধ্যে জামিনে মুক্ত হয়েছেন। লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ছাড়া মামলার মূল ও প্রভাবশালী আসামিদের প্রায় সবাই বর্তমানে পলাতক।

​তবে স্থানীয় পর্যায়ে তীব্র অভিযোগ রয়েছে, ঘটনার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও রাজনৈতিক হয়রানি, সামাজিক দ্বন্দ্ব ও ব্যবসায়িক প্রতিহিংসার কারণে অনেক সাধারণ মানুষকে এসব মামলায় জড়ানো হয়েছে। আইনি প্রক্রিয়ার এই দুর্বলতার কারণে প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আইনজ্ঞরা।

​হত্যাচেষ্টার এক মামলার বাদী ও ‘আমরাই জুলাই যোদ্ধা’ ফেনী জেলা কমিটির সদস্যসচিব নাসির উদ্দিন বলেন, ৪ আগস্টের গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলো রাজপথে ও আদালতে অনড় থাকবে।

Feni Murder Case
স্বজনদের এই আহাজারির বিচার কি রাষ্ট্র সুষ্ঠুভাবে করবে? -এমন প্রশ্ন এখন সাধারণ মানুষদের মনে। -ফাইল ছবি

​ফেনী জেলা জজ আদালতের পিপি মেজবাহ উদ্দিন খাঁন জানান, হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের ১৫টি মামলার বিচার ফেনীর আদালতে চলমান থাকলেও ৭টি হত্যা মামলা দ্রুতই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) স্থানান্তর করা হবে। চিফ প্রসিকিউটরের ফেনী সফরের পর মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে পুনঃতদন্তের নির্দেশ আসতে পারে। এর মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্ত দল সম্প্রতি ফেনীতে তদন্ত পরিচালনা করে গেছেন।

​বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, বিচার কোন আদালতে হচ্ছে সেটি বড় বিষয় নয়; মূল লক্ষ্য হলো সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত দোষীদের অপরাধ অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

​অন্যদিকে, তদন্তে গাফিলতির অভিযোগ অস্বীকার করে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মু. সাইফুল ইসলাম জানান, পুলিশ সততার সাথে তথ্য-উপাত্ত ও সাক্ষ্যপ্রমাণ যাচাই করেই চার্জশিট দাখিল করেছে। তবে আদালতের যেকোনো নির্দেশনা বা পুনঃতদন্তের আদেশ বাস্তবায়নে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

-পতাকানিউজ/এএএম

বিষয় :আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালজুলাই যোদ্ধাপুলিশফেনী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা : ওসিসহ আহত ২
পরের লেখা অস্ত্রসহ ধরা খেয়ে যুবদল নেতা অস্ত্রসহ ধরা খেয়ে যুবদল নেতা ‘পদহারা’
Ad imageAd image
আরও পড়ুন
Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর, মোট মৃত্যু ৯৭৯

Arrest Abu Bakkar

চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ, ৯৯৯-এ ফোনে যুবক গ্রেপ্তার

JSSF

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

Bogura Shamim Murder

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, স্বজনদের বিক্ষোভ

tulip siddiq

দুর্নীতির মামলায় টিউলিপের শুনানি পিছিয়ে ১১ জানুয়ারি

সর্বশেষ
Ctg Jela Police

চট্টগ্রামে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, আটক ২

Rana Plaza

রানা প্লাজা নির্মাণে ‘দুর্নীতি’ : আবারও যুক্তিতর্ক শুনবেন আদালত

বাংলাদেশ সচিবালয়ে উচ্চপর্যায়ের বৈঠক

১৭ সেপ্টেম্বর ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী

Meest Cry

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

dhaka bristi rain

৬ জেলায় ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?