ফেনীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সায়েম উদ্দিন নামে এক জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
আহত সায়েম স্থানীয় মাছিমপুর এলাকার বাসিন্দা ও ফেনী আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী।
এনসিপির ফেনী-৩ আসনের সমন্বয়ক আবদুল্লাহ আল জোবায়ের জানান, শুক্রবার রাত ৮টায় কোরবানপুর রাস্তার মাথায় সায়েমকে একা পেয়ে পাশ্ববর্তী স্থানে ডেকে নেয় বিএনপি কর্মীরা। সেখানে পূর্ব থেকে থাকা ৪-৫ জন তাকে মারধ করে। পরে আহতাবস্থায় তাকে সেখানে ফেলে চলে যায়। খবর পেয়ে জোবায়ের ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হামলাকারীরা মুখপরিচিত ও বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত বলে জানিয়েছেন সায়েম। ঘটনাটি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। জেলায় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যেই হোক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দলের পক্ষ থেকে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।’
প্রসঙ্গত, সায়েম চব্বিশের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহরের মহিপালে একটি ভবনের ছাদের ওপর থেকে ইটপাটকেল নিক্ষেপের দৃশ্য নেট দুনিয়ায় ভাইরাল হয়।
পতাকানিউজ/এএএম/আরবি

