ফেনীতে ৪ লাখ ২৫ হাজার শিশুকে এবার টাইফয়েড টিকা দেয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন। ৮ অক্টোবর, বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভায় এ তথ্য জানানো হয়। এতে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
সভায় জানানো হয়, এক ডোজ টিসিডি টিকা সন্তানকে টাইফয়েড ঝুঁকি থেকে মুক্ত রাখবে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের নিচে ফেনীর ৪ লাখ ২৫ হাজার শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে।
ওরিয়েন্টেশনে টাইফয়েড টিকা বিষয়ক উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব ও মুক্ত আলোচনা www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ভিডিও প্রদর্শন, টিকা সম্পর্কিত গুজব বিষযয়ে আলোচনা ও উত্তরণের উপায় তুলে ধরেন আলোচকরা।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিনের সঞ্চালনায় সভায় ফেনীv কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/এএএম/আরবি

