ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ৩৮০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার, ১৩ নভেম্বর বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃত নারীর নাম জহুরা বেগম (৪২)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. সালামের স্ত্রী।
র্যাব জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে সন্দেহভাজন পরিবহনে যাত্রীদের তল্লাশি চালানো হয়। রাত ১২ টার দিকে গোবিন্দপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি বাস থেকে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জোহুরা বেগমকে আটক করা হয়।
ফেনী র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, ‘উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা। যাছাইবাচাই শেষে জব্দকৃত মালামালসহ রোহিঙ্গা নারীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।’
ফেনী মডেল থানা ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ‘ফেনীতে র্যাবের হাতে ইয়াবাসহ আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দায়ের রুজু শেষে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/এএএম/এএইচ

