হাইতির বিপক্ষে ১-০ গোলে জয় দিয়ে বিশ্বকাপে সাড়া জাগানোর পর, ক্লার্ক বস্টন স্টেডিয়ামে আরও অভিজ্ঞ একটি দল নেমেছিল বিশ্বকাপ যুদ্ধে। স্কটল্যান্ডের শুরুর একাদশে যেসব খেলোয়াড়রা ছিলেন তাদের দেশের হয়ে সম্মিলিতভাবে ৬০৯টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। যা স্কটল্যান্ডের ইতিহাসে ম্যাচের হিসেবে সর্বোচ্চ।
তবে, তাদের অন্যতম অভিজ্ঞ ডিফেন্ডার গ্রান্ট হ্যানলি অফসাইড ট্র্যাপ এর চেষ্টায় ভুল করে ফেললে, ইব্রাহিম সাইবারি একটি দুর্দান্ত গোলে সুযোগের সদ্ব্যবহার করেন।
মাত্র ৭০ সেকেন্ডে হজম করা এই গোল, স্কটল্যান্ড এর বিশ্বকাপের ইতিহাসে হজম করা দ্রুততম গোল। সেই গোলের ধাক্কা তারা আর সামলে উঠতে পারেনি।
এদিকে, সাইবারি হয়ে গেলেন ২০২৬ বিশ্বকাপের দ্রুততম গোলদাতা। ২০২২ বিশ্বকাপের আসরে আলফোনসো ডেভিস কানাডার হয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাত্র ৬৮ সেকেন্ডে গোল করেছিলেন। মোহাম্মদ সালাহর পর দ্বিতীয় আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচেই গোল করেছেন ইব্রাহিম সাইবারি।
কিন্তু সাইবারির এই অসাধারণ নৈপুণ্যের অ্যাসিস্টটির জন্য তাকে ব্রাহিম ডিয়াজের কাছে কৃতজ্ঞ থাকতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপে মরক্কোর দুটি গোলেই এই জুটি অবদান রেখেছে। টুর্নামেন্টের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার আফ্রিকান খেলোয়াড়ের তার সতীর্থকে টানা দুইবার অ্যাসিস্ট করার রেকর্ড।
ইব্রাহিম সাইবারি কিছুদিন আগেই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। এই খুশিতে নিশ্চয়ই বাড়তি ফর্ম এর ঝলক দেখাচ্ছেন মরক্কান এই তারকা।
পতাকানিউজ

