প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেয়ার নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, দেশে ও দেশের বাইরে থেকে নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ আসছিল। সে কারণেই কমিশন সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে ইসির জনসংযোগ শাখা জানিয়েছে, এ পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ১০ লাখ ৫১ হাজারের বেশি প্রবাসী ভোটার।
পতাকানিউজ/এআই

