কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে বগুড়ার মোকামতলা উপজেলায় বিশেষ অভিযানে ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার, ২২ জুন গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রাজা চৌধুরী এবং দেউলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবু।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
পতাকানিউজ/পিএম/আরবি

