বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশা চালক।
সোমবার, ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার মেয়ে আরাত (৬)।
কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার জানান, ‘আইনুন নাহার আশা মেয়েকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথে ভাণ্ডার ফ্যাক্টরির সামনে অজ্ঞাতনামা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইনুন নাহার মারা যান।
পরে ফায়ার সার্ভিস সদস্যরা গুরুতর আহত আরাত ও চালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আরাতকে মৃত ঘোষণা করেন। আহত অটোরিকশা চালকের নাম জানা যায়নি।’
ওসি আরও বলেন, ‘ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পতাকানিউজ/পিএম/এএইচ

