বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফাহাদ হোসেন (২০) নামের এক কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহত অপরজনের নাম সাইফুল ইসলাম নয়ন (৪৫)। তিনি কাহালু উপজেলার রমজান আলীর ছেলে বলে জানা গেছে।
নিহত ফাহাদ বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি একই এলাকার আব্দুল লতিফের ছেলে। বুধবার, ৫ নভেম্বর গভীর রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার সবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুরের জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিয়াবুর রহমান সৈকত (১৫)। আহত আরও দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন। আর নয়ন বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে।’
পতাকানিউজ/পিএম/এএইচ

