বগুড়ার নন্দীগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মিলন রহমান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহষ্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রাত ১১ টায় দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন বুরইল গ্রামের দিলবরের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নন্দীগ্রামের বুড়ইলের শামিমের সঙ্গে নিহত মিলনের প্রতিবেশি নবীর শেখ নামে আরেক যুবকের বাকবিতণ্ডা হয়। মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে দাঁড়িয়ে ছিল। এসময় শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জন দুর্বত্তদের নিয়ে আসে। তারা ঘটনাস্থলে এসে অতর্কিত হামলা চালায় মিলনের ওপর। এসময় তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘কি কারণে মিলনকে হত্যা করা হয়েছে বলতে পারছি না। ঘটনার তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
পতাকানিউজ/পিএম/আরবি

