পতাকা নিউজ
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বগুড়ায় সাড়ে ২৭ কোটি টাকার ফসলহানি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বগুড়ায় সাড়ে ২৭ কোটি টাকার ফসলহানি

পতাকা সারথি
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ
ধানক্ষেতে এক কৃষক
ধানক্ষেতে এক কৃষক

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে চারদিনের ভারি বৃষ্টিতে বগুড়ায় অন্তত ৩ হাজার ৬৯৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাড়ে ৮’শ হেক্টর জমির ফসল একেবারেই বিনষ্ট হয়েছে। টাকার অঙ্কে বিনষ্ট ফসলের ক্ষতির পরিমাণ সাড়ে ২৭ কোটি টাকা। এসব ফসলের মধ্যে রয়েছে রোপা আমন ধান, আলু, পেঁয়াজ, মরিচ, কলাসহ বিভিন্ন ধরনের শাক-সবজি। এই ফসল উৎপাদনের সঙ্গে জড়িত ৩৪ হাজার ৯৫০ জন কৃষক ক্ষতির মুখে পড়েছেন। কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের পুর্নবাসনের সহায়তা চেয়ে প্রধান কার্যালয়ে বার্তা প্রেরণ করেছে।

মঙ্গলবার, ৪ নভেম্বর বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। স্থানীয়দের কৃষকদের কাছ জানা গেছে, বৃষ্টিপাতে আক্রান্ত জমির অধিকাংশই এখনও পানিতে ডুবে আছে। এতে করে কিছু ফসল আংশিক এবং কিছু ফসল সম্পূর্ণ রুপে বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

বগুড়ার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় মোন্থা দেখা দেয়। এর প্রভাবে গত সপ্তাহে টানা চার দিনে বগুড়ায় ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জেলার কৃষি বিভাগের তথ্য মতে, বগুড়ায় ১ লাখ ৮২ হাজার ৪১৬ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিপাতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৯৫ হেক্টর। এরমধ্যে সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৫৯৯ হেক্টর। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ৭ কোটি ৭৬ লাখ টাকা ৩ হাজার টাকা। একইভাবে ৩ হাজার ৪৭ হেক্টর শাকসবজির মধ্যে আক্রান্ত হয়েছে ৪৬৬ হেক্টর জমি। এরমধ্যে সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ১’শ সাড়ে ১৬ হেক্টর।

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে নেওয়া হলো বিকল্প পথে
টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা
পাবনায় আলোচিত জোড়া খুন, সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ৬ কোটি ৯৯ লাখ টাকা। এখন পর্যন্ত জেলায় আগাম আলুর আবাদ হয়েছে ৩২৮ হেক্টর জমি। কিন্তু বৃষ্টিতে ৮৪ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। চুড়ান্ত ক্ষতি হয়েছে ৬৭ হেক্টর জমির। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ ৯ কোটি ৬৪ লাখ ৮ হাজার। অনুরুপভাবে পেঁয়াজের ১৯৯ হেক্টর জমির মধ্যে আক্রান্ত হয়েছে ১৭ হেক্টর। এর মধ্যে একেবারেই বিনষ্ট হয়েছে ১০ হেক্টর। ক্ষতির পরিমাণ ৩৫ লাখ ৭ হাজার টাকা।

জেলায় এবার ৩ হাজার ২৫৭ হেক্টর জমির মরিচের মধ্যে ৬৬ হেক্টর জমি মরিচ পানিতে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ২৩ হেক্টর  পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ ২৩ লাখ ১ হাজার টাকা। এছাড়াও অন্যান্য ফসলের মধ্যে মাসকালাই, সরিষা, চিনাবাদাম, পেপে চাষের ৫৩ হেক্টর জমি আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ ৩২ হেক্টর। সব মিলিয়ে এতে ক্ষতি দাঁড়িয়ে ২৯ লাখ ১২ হাজার টাকা।

কৃষি বিভাগের সুত্র জানায়, যে ৩ হাজার ৬৯৩ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে তার মধ্যে অনেক ফসল মাঠের পানি নেমে গেলেই ভাল হয়ে ওঠবে। তাতে ক্ষতির সম্ভাবনা নেই। তবে এর মধ্যে সাড়ে ৮’শ হেক্টর জমির ফসল একেবারেই বিনষ্ট হয়ে গেছে। এগুলো কোনোভাবেই দাঁড়াতে পারবে না। টাকার অংকে এই ক্ষতির পরিমাণ ২৭ কোটি ৩৫ লাখ ৯২ হাজার।

জেলার কৃষি বিভাগ বলছে, ভারি বৃষ্টিতে বগুড়ার ১২ উপজেলার মধ্যে ধুনটে সবচেয়ে ১ হাজার ৭০৫ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। এরপরে সারিয়াকান্দির ৩৫৮, বগুড়া সদরের ৩০০, শেরপুরে ২৭০ হেক্টর জমি আক্রান্তের তালিকায় আছে। এছাড়া বাকি উপজেলাতেও কমবেশি আক্রান্ত হয়েছে।

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া গ্রামের কৃষক আজমল হোসেন জানান, ‘এখন ধান চাষে অনেক খরচ। এমন সময় বৃষ্টি হলো যখন ধান পোক্ত হয়ে গেছে। এই অবস্থায় ধানের ফলন কমে যাবে।’

শেখেরকোলা গ্রামের কৃষক আব্দুল জোব্বার জানান, ‘আমার জমির অর্ধেক ধান পড়ে গেছে। আবার কিছু জমিতে আগাম শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। সেই জমিও পানির নিচে তলিয়ে গেছে।’

নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কৃষক সোলেমান ফকির জানান, ‘আগাম জাতের সবজি চাষ করেছি, আর কিছুদিন পর বাজারে তুলতে পারতাম। কিন্তু টানা বৃষ্টিতে সবজি ক্ষেত তলিয়ে গেছে, এখন সেগুলো নষ্ট হওয়ার পথে।’

শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের কৃষক গোলাম রব্বানী আগাম আলুর আবাদ করেছিলেন। কিন্তু বৃষ্টিতে সেই জমি পানিতে ডুবে আছে। রোপণ করা আলুবীজ নষ্ট হবে। এছাড়াও মরিচ গাছগুলোর ক্ষতি হয়েছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ জানান, ‘আসময়ের বৃষ্টিতে রোপা আমনসহ আগাম জাতের ফসলের বেশ ক্ষতি হয়েছে। আক্রান্ত জমির পরিমাণ ৩ হাজার ৬৯৩ হলেও পুরোদমে বিনষ্ট হয়েছে ৮৪৮ হেক্টর জমির ফসল। টাকার অঙ্কে ক্ষদির পরিমাণ ২৭ কোটি ৩৫ লাখ ৯২ হাজার।’

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় ৩৫ হাজার। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে পুর্নবাসনের সহায়তা চেয়ে প্রধান কার্যালয়ে চিঠি পাঠিয়েছি।’

পতাকানিউজ/পিএম/এএইচ

বিষয় :কৃষকবগুড়ারাজশাহী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা চট্টগ্রাম বন্দর পাখি খাদ্যের আড়ালে চট্টগ্রামে বন্দরে ঢুকল ৬ কোটি টাকার মাদক
পরের লেখা ahsan h mansur বিনিয়োগকারীদের হুঁশিয়ারি: গভর্নর পদত্যাগ না করলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও
Ad imageAd image
আরও পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী

শ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে সোমবার বৈঠকে বসছে মজুরি বোর্ড

শ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে সোমবার বৈঠকে বসছে মজুরি বোর্ড

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

সর্বশেষ
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও আগুনের আতঙ্ক কক্সবাজারে, পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আবারও আগুনের আতঙ্ক কক্সবাজারে, পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?