প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ার পথে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর বগুড়ার সন্তান হিসেবে এটি তার প্রথম বগুড়া সফর। দিনব্যাপী সরকারি নানা কর্মসূচিতে তিনি ব্যস্ত সময় কাটাবেন।
সোমবার ভোর ৬টা ১০ মিনিটে তার গাড়িবহর গুলশানের বাসভবন ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী নিজের বাসে করে সফরসঙ্গীদের নিয়ে যাচ্ছেন।
দিনব্যাপী এ সফরে দেড়শ বছরের পুরোনো পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরসূচি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে উপস্থিত হওয়ার পর সকাল ১১টায় তিনি জেলা ও দায়রা জজ আদালতে নবনির্মিত আইনজীবী সমিতির ভবন এবং ই-বেলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পৌরসভায় উপস্থিত হয়ে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন করবেন। দুপুর পৌনে ১টায় বাগবাড়িতে উপস্থিত হয়ে তিনি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড প্রদান অনুষ্ঠানে যোগদান করবেন।
এরপর বিকেল তিনটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় ভাষণ দিবেন। পরে সন্ধ্যা পৌনে ৬টায় বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন, ৫টা ৫০ মিনিটে বায়তুল রহমান কেন্দ্রীয় মসজিদের পুণঃনির্মাণ কাজের উদ্বোবন করবেন। সন্ধ্যায় তিনি সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, সমাবেশস্থল ও আশপাশ এলাকা সংস্কারের পাশাপাশি নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
পতাকানিউজ/আরবি

