বগুড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম সারিতে নেতৃত্ব দেয়া তরুণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব খানকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার, ২০ অক্টোবর দিবাগত রাত ৩টায় বগুড়া শহরের নারুলী এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ‘শাহবাগ থানা পুলিশ তাদের জানায় সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাকিবকে গ্রেপ্তার করে ঢাকায় নেয়া হচ্ছে। এর বাইরে জেলা পুলিশের কাছে এ ব্যাপারে আর কোনো তথ্য নেই বলে জানান তিনি।’
উল্লেখ্য, বগুড়ায় ২০২৪ এর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সাকিব খান সক্রিয় ভূমিকা পালন করেন। পরে কেন্দ্র থেকে তাকে এ আন্দোলনের স্থানীয় সমন্বয়কের দায়িত্বও দেয়া হয়।
পতাকানিউজ/পিএম/এএইচ

