বগুড়া-৬ (সদর) আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবিদুর রহমান ৯৭ হাজার ৬২৬ ভোট পেয়েছেন। তবে এ ফলাফলে পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করা হয়নি।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে হাতপাখা প্রতীকে আবু নুমান মো. মামুনুর রশিদ ২ হাজার ৫০৮, বাসদের দিলরুবা নুরী মই প্রতীকে ২৭৬ ভোট এবং জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে ২৭৬ ভোট পেয়েছেন।
বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানান, এ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে। সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল এটি।
পতাকানিউজ/পিএম/আরবি

