পতাকা নিউজ
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬
Telenor CEO

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সাক্ষাৎ

Donald Trump 1

ইরানে ফের হামলা চালানোর কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার

পতাকা সারথি
বুধবার ৮ এপ্রিল ২০২৬ ৭:১৬ অপরাহ্ণ
Election commission

বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচন ও ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন বৃহস্পতিবার, ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ লক্ষ্যে ইতিমধ্যে ভোটকেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তায় ব্যালট পেপারসহ ৪৭ ধরনের প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তারা এসব নির্বাচনী সরঞ্জাম সংগ্রহ করেছেন।

বুধবার, ৮ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বগুড়া-৬

শিল্পনগরী হিসেবে পরিচিত বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার ১০ জন।এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন ৩ হাজার ৭৩৬ জন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সদর আসনের মোট ১৫০টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হচ্ছে। এর মধ্যে পৌরসভা এলাকায় ৮৬টি এবং ১১টি ইউনিয়নে ৬৪টি কেন্দ্রকে ভোটগ্রহণের জন্য প্রস্তুত করা হয়েছে।

হরমুজে অবরোধ শুরু করল যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ডাকে সাড়া দিল না ন্যাটো
এবি ব্যাংক খুলশি শাখায় ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আদালতে আত্মসমর্পণ করে আওয়ামী লীগের ৬ নেতা কারাগারে

জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, বগুড়া-৬ সদর আসনে ১৫০টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।

এর মধ্যে ৫টি অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ), ৪৮টি ঝুঁকিপুর্ণ (গুরুত্বপূর্ণ) ও ৯৭টি সাধারণ কেন্দ্র রয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) ৫টি কেন্দ্র হলো, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ পুরাতন ভবন (উচ্চ মাধ্যমিক ভবন) পুরুষ ভোট কেন্দ্র ও মহিলা ভোট কেন্দ্র, ভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, বগুড়া করনেশন ইন্সটিটিউশন স্কুল অ্যান্ড কলেজ পুরুষ এবং মহিলা ভোট কেন্দ্র।

আর সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা ৮৩৫টি যার মধ্যে ৭৮৭ টি স্থায়ী আর অস্থায়ী ৪৮টি।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদ ইবনে আবুল ফজল জানান, নির্বাচনী মাঠে ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ২ হাজার ৬৫৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা, ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতের আবিদুর রহমান সোহেল (দাড়িঁপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রিটার্নিং অফিসার ফজলুল করিম জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধে মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে জয়ী হন তারেক রহমান। তিনি একাধিক আসনে নির্বাচিত হওয়ায় বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং এ উপনির্বাচনের আয়োজন করা হয়।

শেরপুর–৩

শেরপুরে ১২৮ টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  ভোটের নিরাপত্তায় সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১৪০ জন সদস্য, বিজিবি ১৬ প্লাটুন (৩২৮ জন), র‌্যাবের ১৪টিম (১৩৫ জন), পুলিশ ১১৫৫ জন ও আনসার ভিডিপি ১৭০৪ জন সদস্য নিয়োজিত রয়েছে।

এদিকে ভোটকেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় বিভিন্ন বাহিনীর ১৮ থেকে ২০ জন নিরাপত্তা সদস্য থাকছে। নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রয়েছে ৩৬ জন। ইসির নিজস্ব পযবেক্ষক মোতায়েন থাকছে ১৮ জন করে। এছাড়া স্থানীয় সংস্থার পযবেক্ষক আছে চার শতাধিক।

নির্বাচনে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বদ্বিতা করছেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই সময় শেরপুর-৩ আসনে ভোট স্থগিত করা হয়। বৃহস্পতিবার সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পতাকানিউজ/পিএম/আরবি

বিষয় :বগুড়াভোটশেরপুর
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Feni Sayabin Oil ভোজ্যতেল মজুত করায় ২ লাখ টাকা জরিমানা
পরের লেখা পাবনা বিএনপি নেতার মাদকাসক্ত ছেলের কাণ্ড, অতঃপর…
Ad imageAd image
আরও পড়ুন
Bogura Hilsha

বৈশাখের উত্তাপ ইলিশের বাজারে, বিক্রিও কম

Arrest Moin Uddin 6

চাঁদা দাবি : যুবদল নেতা মঈনের ৪ সহযোগী রিমান্ডে

tib

ব্যাংক রেজুলেশন আইন দুর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত হবে : টিআইবি

Aminul Haque

শহীদ চাঁন্দু স্টেডিয়ামে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট : ক্রীড়া প্রতিমন্ত্রী

বগুড়া

তেল নিয়ে আতঙ্কের কিছু নেই : প্রতিমন্ত্রী মীর শাহ আলম

সর্বশেষ
JMK

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

Pronai Varma Jahir Uddin

তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Moulavibazar Pally Biddut

কমলগঞ্জে প্রতি ঘণ্টায় লোডশেডিং

Iranian foreign minister

কার ফোনে ভেস্তে গেল সমঝোতা বৈঠক, জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানাল ভারত

আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা জানাল ভারত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?