পতাকা নিউজ
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ‘বন্দর অচল’ হুমকিতে অর্থনীতির পাইপলাইন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

‘বন্দর অচল’ হুমকিতে অর্থনীতির পাইপলাইন

এস এম রানা
শনিবার ১৮ অক্টোবর ২০২৫ ১০:৪৩ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দর

দেশের অর্থনীতির পাইপলাইনখ্যাত চট্টগ্রাম বন্দরে চারদিন ধরে প্রায় অচলাবস্থা চলছে। এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত ও জটিল হয়ে উঠার ইঙ্গিত মিলেছে বন্দর ব্যবহারকারীদের হুমকিতে। শনিবার বন্দর ব্যবহারকারীদের পক্ষ থেকে প্রকাশ্যে সভা করে বন্দর অচল করার হুমকি দেয়া হয়েছে।

এমতাবস্থায় চট্টগ্রাম বন্দর ঘিরে সমস্যা ঘণীভূত হচ্ছে। যদি বন্দর কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকে, তাহলে দেশের অর্থনীতির এই পাইপলাইন মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ, দেশের আমদানি–রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশই পরিচালিত হয় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে এবং কনটেইনারজাত পণ্যের ক্ষেত্রে এ হার প্রায় ৯৯ শতাংশ। ফলে ১৫ অক্টোবর থেকে বন্দরের শুল্ক বৃদ্ধির কারণে দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আইন-শৃঙ্খলা বাহিনীর নজর: নেপথ্যে অন্য খেলা?

বন্দর ব্যবহারকারীদের দাবি আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত মনে হলেও, নেপথ্যের কারণ অনুসন্ধানে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। কারণ, পরিস্থিতি অবনতি হলে তারই প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে, যা নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকেই। পুলিশের এক পদস্থ কর্মকর্তা পতাকা নিউজকে বলেন, ‘বন্দর জাতীয় স্বার্থ–সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এটি ৪০ বছর পর শুল্কহার বাড়িয়েছে। মতভেদ থাকতেই পারে, আলোচনা হতে পারে—কিন্তু এখন যেভাবে প্রতিক্রিয়া জানানো হচ্ছে, তাতে বিষয়টি স্পর্শকাতর হয়ে উঠছে।’

পরিচয় প্রকাশ না করার শর্তে এক অপরাধ বিশ্লেষক বলেন, ‘আমরা লক্ষ্য করছি, আন্দোলনে চট্টগ্রামের প্রায় সব ব্যবসায়ী সংগঠন একাত্মতা প্রকাশ করছে। বিএনপি নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বড় ভাই আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বন্দর অচলের হুমকি দিয়েছেন। দাবি আদায়ের জন্য এটা হতে পারে, তবে ‘কিন্তু’ থেকেই যায়।

শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের : আইনমন্ত্রী
শ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে সোমবার বৈঠকে বসছে মজুরি বোর্ড
শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে ৩৪ প্লাটুন বিজিবি

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামসহ সারাদেশে আগের সরকারের সমর্থক ব্যবসায়ীরা এখনো সক্রিয়। অনেক সংগঠনে তাদের উপস্থিতি আছে, আবার নতুন মুখও এসেছে। ব্যবসায়ীরা নিজদের স্বার্থে ঐক্যবদ্ধ থাকলেও এর রাজনৈতিক দিকও উড়িয়ে দেয়া যায় না।’

চেম্বার নির্বাচনের প্রভাব?

চট্টগ্রামের একাধিক ব্যবসায়ী মনে করছেন, আগামী ১ নভেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন সামনে রেখে ব্যবসায়ীরা এখন ভোট টানার চেষ্টায় আছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যবসায়ী সংগঠনের এই নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা যখন তুঙ্গে, তখনই বন্দরে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়। ফলে শুল্ক কমানোর দাবিতে আন্দোলনে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরাও ‘ঝাঁপিয়ে’ পড়েছেন। অনেকে মনে করছেন, এই দাবিতে সাফল্য পেলে নির্বাচনী বৈতরণী পার হওয়া সহজ হবে।

তাদের মতে, শুল্ক কমানোর আন্দোলনে অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলোকেও একাত্ম করা হচ্ছে। তবে এমন ‘একাত্মতা’ প্রকাশকেও সন্দেহের চোখে দেখছে পুলিশ। তাদের ধারণা, পরিস্থিতি প্রতিকূলে গেলে আগের সরকারের সমর্থক ব্যবসায়ীরা নাশকতার পথেও যেতে পারে, সে কারণে আইনশৃঙ্খলা বাহিনী এখন থেকেই সতর্ক।

চট্টগ্রাম বন্দর
শনিবার চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী

বর্ধিত শুল্কে ক্ষোভ, আন্দোলনে উত্তাপ

বন্দরের বাড়ানো শুল্ক গড়ে ৪১ শতাংশ বলা হলেও কিছু খাতে তা তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়েছে। যেমন—বন্দরে প্রবেশ করা প্রতি ট্রেইলারের আগের মাশুল ছিল ৫৩ টাকা, এখন তা ২৩০ টাকা। প্রায় পাঁচগুণ বৃদ্ধিতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা ইতোমধ্যেই ট্রাক ও লরি ধর্মঘটের ঘোষণা দিয়েছেন। কনটেইনার পণ্যে ৩৭ শতাংশ শুল্ক বৃদ্ধির কারণে তৈরি পোশাক রপ্তানিকারকেরা ব্যাপক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। প্রায় সব খাতেই খরচ বেড়ে যাওয়ায় দিশেহারা ব্যবসায়ীরা বলছেন, ‘এক লাফে এত শুল্ক বৃদ্ধি যুক্তিসঙ্গত নয়।’

সরকার এ সিদ্ধান্ত থেকে সরে না এলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বন্দর ব্যবহারকারীরা। পোর্ট ইউজার্স ফোরাম–এর আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী শনিবার নেভি কনভেনশন হলে আয়োজিত প্রতিবাদ সভায় বলেন, ‘এক সপ্তাহের মধ্যে শুল্ক কমানো না হলে বন্দর অচল করে দেয়া হবে।’ তিনি আরও জানান, রবিবার থেকে প্রতিদিন চার ঘণ্টা করে সিএন্ডএফ প্রতিষ্ঠানগুলো কর্মবিরতি পালন করবে।

চট্টগ্রামের ব্যবসায়ী সী-কম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীরুল হক বলেন, ‘এতোদিন পর মনে হচ্ছে আমরা মগের মুল্লুকে আছি। কথাবার্তা ছাড়াই, কোনো নীতিমালা না মেনে, ব্যবহারকারীদের সঙ্গে কথা না বলেই হঠাৎ শুল্ক বাড়ানো হয়েছে।’

চলাচল বন্ধ, পণ্য জাহাজিকরণে বিপর্যয়

শুল্ক কার্যকরের পর থেকেই বন্দরে পণ্য পরিবহনে মারাত্মক সংকট তৈরি হয়েছে। নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় প্রাইম মুভার মালিক ও শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন। তারা হ্যান্ডমাইকে ঘোষণা দিচ্ছেন—বর্ধিত মাশুল না কমানো পর্যন্ত বন্দরে কোনো গাড়ি ঢুকবে না। প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি খান মোহাম্মদ সেলিম বলেন, ‘কিছু শ্রমিক গাড়ি চালাতে চাইছে, কিন্তু মালিকেরা রাজি নন।’

অন্যদিকে মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, ‘আগে শ্রমিকরা মাশুল দিতেন, এখন তারা দেবেন না বলছেন। মালিকরাও দিতে রাজি নন—ফলে ট্রেইলার চলাচল বন্ধ।’ প্রাইম মুভার বন্ধ থাকায় কনটেইনার জাহাজিকরণ ব্যাহত হচ্ছে। এতে আমদানি–রপ্তানি উভয় খাতই বিপাকে পড়েছে। বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, ‘কর্মসূচির কারণে ডিপো থেকে কনটেইনার পরিবহন বিঘ্নিত হচ্ছে।’

বন্দর কর্তৃপক্ষের বক্তব্য

বন্দর সচিব ওমর ফারুক বলেন, ‘সমস্যা নিরসনে আলাপ চলছে। আশা করা যায় দ্রুতই সমাধান হবে। ৩০ সেপ্টেম্বরের সার্কুলার অনুযায়ী সংশোধিত শুল্ক কার্যকর করা হয়েছে।’ বন্দর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ৪০ বছর পর তারা কনটেইনার ও জাহাজ পরিচালনাসহ বিভিন্ন সেবায় চার্জ, ফি, ভাড়া ও টোল বাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই হার কার্যকর হয়। প্রাথমিকভাবে সরকার এ সিদ্ধান্ত স্থগিত রাখলেও, নৌপরিবহন মন্ত্রণালয়ের আলোচনায় সমাধান না আসায় গত মাসে নতুন হার কার্যকর করা হয়।

বাড়তি শুল্কের হিসাব ও অর্থনীতিতে শঙ্কা

আমদানিকারকদের প্রতি ২০ ফুট কনটেইনারে অতিরিক্ত ৫,৭২০ টাকা। রপ্তানিকারকদের বাড়তি ৩,০৪৫ টাকা। লোডিং–আনলোডিং চার্জ বেড়ে ৪৩.৪০ ডলার থেকে ৬৮ ডলার।
বিশ্লেষকরা বলছেন, বন্দর পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর স্থবির হয়ে পড়লে অর্থনীতি প্রবাহ থমকে যেতে পারে।

পতাকানিউজ/কেএস

বিষয় :অর্থনীতিচট্টগ্রাম বন্দরবাণিজ্য
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ঢাকা নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের আগুন, ফ্লাইট চালু
পরের লেখা Razu স্কুল শিক্ষিকাকে নিয়ে পালালেন শ্রমিকদল নেতা!
Ad imageAd image
আরও পড়ুন
২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

২১ বছর পর ফাইনালের হাতছানি বাংলাদেশের

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শ্রমিকরা

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

সর্বশেষ
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও আগুনের আতঙ্ক কক্সবাজারে, পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আবারও আগুনের আতঙ্ক কক্সবাজারে, পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

উখিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

‘আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা’

‘আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা’

ফেনী সীমান্তে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

ফেনী সীমান্তে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?