পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বহুমুখী অর্থসংকটের চাপে নতুন সরকার 
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বহুমুখী অর্থসংকটের চাপে নতুন সরকার 

পতাকা সারথি
শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
প্রায় দুই দশক পর বাংলাদেশে পুনরায় ক্ষমতায় ফিরেছে বিএনপি।
ছবি : পতাকা গ্রাফিক্স

প্রায় দুই দশক পর বাংলাদেশে পুনরায় ক্ষমতায় ফিরেছে বিএনপি। এবার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাবেক দলটির চেয়ারম্যান তারেক রহমান। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেও তাঁর কাঁধে ভর করেছে ভঙ্গুর অর্থনীতির বোঝা।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বোঝার ভার টানতে তারেক রহমানের সঙ্গী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাদের সামনে যে অর্থনৈতিক চাপ তা যতো দ্রুত সরাতে পারবেন, ততোই দেশের অর্থনীতির জন্য মঙ্গল বলে জানিয়েছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, অভ্যন্তরীণ রাজস্ব ঘাটতি, বিনিয়োগে স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির ত্রিমুখী চাপে নতুন সরকারের পথচলা শুরু হয়েছে এক কঠিন বাস্তবতায়। আয়ের তুলনায় ব্যয় বেশি—ফলে বাজেট ঘাটতি ও তারল্য সংকট আরও তীব্র। এমন প্রেক্ষাপটে অর্থনীতিকে স্থিতিশীল করতে স্বল্পমেয়াদি স্বস্তির বদলে কাঠামোগত পদক্ষেপ জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাঁদের মতে, আস্থার সংকট কাটানো থেকে শুরু করে ব্যাংকিং সংস্কার—কমপক্ষে আটটি অগ্রাধিকার একসঙ্গে এগোতে হবে।

২০২০ সালে কোভিড-১৯ মহামারির ধাক্কায় যে অর্থনৈতিক চাপ শুরু হয়, ২০২২ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি ও জ্বালানি বাজারের অস্থিরতায় তা গভীর হয়। রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর বৈদেশিক খাতে কিছুটা স্বস্তি এলেও অভ্যন্তরীণ খাত রয়ে গেছে চাপে। ডলার সংকট, আমদানি নিয়ন্ত্রণ, উচ্চ সুদের হার ও বিনিয়োগে স্থবিরতা মিলিয়ে বেসরকারি খাত কার্যত অপেক্ষমাণ অবস্থায়।

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা
পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বরে সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) এসেছে প্রায় ৬৫ কোটি ডলার—যার বড় অংশই পুনঃবিনিয়োগ; নতুন পুঁজি প্রবাহ সীমিত। দেশি বিনিয়োগও মন্থর।

জুলাই-ডিসেম্বর সময়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বেড়েছে মাত্র ২.৩২ শতাংশ—স্মরণকালের সর্বনিম্ন বৃদ্ধির হারগুলোর একটি। উচ্চ সুদ, অনিশ্চয়তা এবং ব্যাংক খাতের দুর্বলতা—এই তিন কারণকে মূল দায়ী করা হচ্ছে।

সুদের হার ১৬ শতাংশ, ডলার ১২৩ টাকা: খরচ বেড়েছে বহুগুণ

সংকোচনমুখী মুদ্রানীতির ধারাবাহিকতায় নীতিগত সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে ডলারের বিনিময় হার ৮৬ টাকা থেকে বেড়ে ১২৩ টাকায় স্থিত হয়েছে।

এর ফলে আমদানিনির্ভর শিল্পের কাঁচামাল ব্যয় বেড়েছে, উৎপাদন খরচ বাড়ছে, মূল্যস্ফীতির চাপও কমেনি। যদিও ডলারের বাজার এখন তুলনামূলক স্থিতিশীল, উদ্যোক্তাদের মতে সুদের হার কমানো ছাড়া বিনিয়োগে গতি ফেরানো কঠিন।

অর্থনীতির রক্তসঞ্চালন ব্যবস্থা হিসেবে পরিচিত ব্যাংকিং খাত এখন তারল্য ও আস্থার সংকটে। কিছু ব্যাংক রপ্তানি আয়ের বিপরীতে ডলার পরিশোধেও হিমশিম খাচ্ছে। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় ঋণ বিতরণে সতর্কতা আরও কঠোর হয়েছে।

New Govt 1

খাতটি পুনরুদ্ধারে প্রয়োজন :

•        খেলাপি ঋণ আদায়ে দৃশ্যমান অগ্রগতি

•        দুর্বল ব্যাংকের পুনর্গঠন

•        আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা

•        স্বচ্ছতা ও তদারকি জোরদার

রেমিট্যান্স ও রপ্তানি: সম্ভাবনার খাত, আছে চ্যালেঞ্জও

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে ২১.৭৫ শতাংশ; জানুয়ারিতে একক মাসে প্রবৃদ্ধি ৪৫ শতাংশের বেশি। এই ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে হুন্ডি দমনে কঠোরতা ও ব্যাংকিং চ্যানেলে প্রণোদনা জোরদার জরুরি।

তবে টানা কয়েক মাস রপ্তানি আয় নিম্নমুখী। বৈশ্বিক চাহিদা হ্রাস, জ্বালানি ব্যয় ও সরবরাহ সমস্যার প্রভাব রয়েছে। শিল্পে গ্যাস-বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত না হলে রপ্তানির পুনরুদ্ধার কঠিন হবে।

অর্থসংকট কাটাতে প্রয়োজন খাতভিত্তিক অগ্রাধিকার

অর্থনীতিবিদরা বলছেন, নতুন সরকারের জন্য অর্থসংকট কাটাতে খাতভিত্তিক এবং সমন্বিত পদক্ষেপ অপরিহার্য। উদ্যোক্তাদের আস্থা পুনর্গঠন এবং নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা প্রদান সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত, কারণ বিনিয়োগ বাড়ানো ছাড়া রাজস্ব বৃদ্ধির পথে অগ্রগতি সম্ভব নয়।

ব্যবসা পরিবেশ উন্নয়ন, লাইসেন্সিং, কর ও আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সুদের হার যৌক্তিক পর্যায়ে নামানোও সমান গুরুত্বপূর্ণ, যা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করতে হবে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা এবং শিল্প খাতে গ্যাস-বিদ্যুতের ধারাবাহিক সরবরাহ নিশ্চিত করাও জরুরি, যাতে উৎপাদন ও বিনিয়োগে গতি ফেরে।

ব্যাংকিং খাতের সংস্কার, খেলাপি ঋণ আদায়, তারল্য বৃদ্ধি এবং আমানতকারীদের আস্থা ফেরানোও অপরিহার্য, পাশাপাশি রাজস্ব আহরণ বাড়াতে করজাল সম্প্রসারণ ও অপচয় রোধের পদক্ষেপ নিতে হবে।

বৈদেশিক খাতে স্বল্পসুদে ঋণ সংগ্রহ এবং রেমিট্যান্স ও সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ নিশ্চিত করা হলে বৈদেশিক মুদ্রার ভান্ডার শক্তিশালী হবে এবং আমদানি-রপ্তানি খাত গতিশীল হবে।

বিশ্লেষকেরা সতর্ক করে জানান, ব্যবসা চাঙা না হলে রাজস্ব বাড়বে না, আর রাজস্ব না বাড়লে বাজেট ঘাটতি কমানোও কঠিন হবে; তাই দুর্নীতি ও অপচয় রোধসহ এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করাই সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতার চাবিকাঠি।

অর্থনীতির বর্তমান সংকট কেবল সংখ্যার সংকট নয়; এটি আস্থার সংকটও। বিনিয়োগকারী, আমানতকারী ও ভোক্তা—তিন পক্ষের মনস্তত্ত্বে ইতিবাচক পরিবর্তন আনতে না পারলে নীতিগত উদ্যোগও কাঙ্ক্ষিত ফল দেবে না।

সরকার যদি সমন্বিতভাবে রাজস্ব, ব্যাংকিং, বিনিয়োগ ও রপ্তানি খাতে পদক্ষেপ নিতে পারে, তবে ধীরে ধীরে অর্থনীতিতে গতি ফিরবে। অন্যথায় উচ্চ সুদ, নিম্ন বিনিয়োগ ও সীমিত প্রবৃদ্ধির চক্র থেকে বের হওয়া কঠিন হয়ে পড়বে।

-পতাকানিউজ

বিষয় :অর্থনীতিতারেক রহমানপ্রধানমন্ত্রীব্যাংকসরকার
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা মাতৃভাষা দিবসে ‘জিরো থ্রেট’, তবু পূর্ণ প্রস্তুতি : র‌্যাব মহাপরিচালক মাতৃভাষা দিবসে ‘জিরো থ্রেট’, তবু পূর্ণ প্রস্তুতি : র‌্যাব মহাপরিচালক
পরের লেখা কক্সবাজারে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ কক্সবাজারে নির্বাচনে ফিরছে আওয়ামী লীগ
Ad imageAd image
আরও পড়ুন
Ctg Murder 1

চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

সর্বশেষ
Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?