পতাকা নিউজ
রবিবার ১২ জুলাই ২০২৬
Flood in Bangladesh

বাড়ছে নদীর পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Dengue 9

সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফ্রি ডেঙ্গু পরীক্ষা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি কোথায়, আগাম সংকেত কি সম্ভব?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বাংলাদেশে ভূমিকম্প ঝুঁকি কোথায়, আগাম সংকেত কি সম্ভব?

পতাকা প্রহরী
সোমবার ২৪ নভেম্বর ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ
বাংলাদেশে টানা ৩ দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা এখন গুগলের সার্চ ট্রেন্ডেই স্পষ্ট। কোন এলাকা সবচেয়ে ঝুঁকিতে—এ প্রশ্ন যেমন মানুষকে ভাবাচ্ছে, ঠিক তেমনি কৌতূহল বাড়ছে ভূমিকম্প ঠিক আগেভাগে জানা যায় কি না, তা নিয়েও।

বাংলাদেশে টানা ৩ দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা এখন গুগলের সার্চ ট্রেন্ডেই স্পষ্ট। কোন এলাকা সবচেয়ে ঝুঁকিতে—এ প্রশ্ন যেমন মানুষকে ভাবাচ্ছে, ঠিক তেমনি কৌতূহল বাড়ছে ভূমিকম্প ঠিক আগেভাগে জানা যায় কি না, তা নিয়েও।

ভূমিকম্পের ঝুঁকি বিশ্লেষণে বাংলাদেশকে তিন ভিন্ন অঞ্চলে ভাগ করেন বিশেষজ্ঞরা। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশ। সিলেট, ময়মনসিংহ, রংপুরের বেশ কিছু জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল-গাজীপুর-নরসিংদীর অংশবিশেষ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি-রাঙামাটির উত্তরাংশ বড় মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেন ভূতত্ত্ববিদরা।

যে কারণে এই অঞ্চলকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল’ ধরা হয়, তার মূল কারণ ডাউকি ফল্ট এবং সিলেট–টেকনাফ পর্যন্ত বিস্তৃত সাবডাকশন জোন। এই দুই উৎসে বহু বছর ধরে শক্তি জমা হচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার। তাঁর ভাষায়, ‘এই সেগমেন্টে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার শক্তি জমা আছে। এটা আজ হোক, কাল হোক—বের হবেই।’

মাধবদীতে সাম্প্রতিক কম্পনের উৎসও এই প্লেট সংযোগস্থলেই, যেখানে ভারতীয় প্লেট ধীরে ধীরে বার্মা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এটি বড় ভূমিকম্পের সম্ভাবনার একটি ইঙ্গিতবাহী ঘটনা।

বৃষ্টি উপেক্ষা করে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উল্লাস
হরমুজ প্রণালি বন্ধ, ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ফল প্রকাশ, পাস ৯৩ শতাংশ

অন্যদিকে ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত কিছু জেলা মাঝারি ঝুঁকিতে এবং খুলনা–বরিশাল অঞ্চলের ঝুঁকি তুলনামূলক কম।

ভূমিকম্পের পূর্বাভাস—সম্ভব?

মানুষের সবচেয়ে বড় প্রশ্ন—‘ভূমিকম্প কি আগে থেকে বলা যায়?’ উত্তরটি সরল এবং হতাশাজনক—না। কোথায় ঝুঁকি আছে, কত বছরের ব্যবধানে বড় ভূমিকম্প হতে পারে—এসব দীর্ঘমেয়াদি সম্ভাবনা নির্ণয় করা গেলেও সুনির্দিষ্টভাবে ‘কখন, কোথায়, কত মাত্রার’ ভূমিকম্প হবে—এখনও বিশ্বের কোনো বিজ্ঞানীর পক্ষেই বলা সম্ভব নয়।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) আগেই জানিয়ে দিয়েছে—এই তিনটি তথ্য সঠিকভাবে একসঙ্গে পূর্বাভাস দেওয়ার প্রযুক্তি পৃথিবীর কোথাও নেই।

তবে বিজ্ঞান পুরোপুরি হাত গুটিয়ে বসে নেই। আগাম নয়, কিন্তু ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা পাঠানোর প্রযুক্তি জাপান ও যুক্তরাষ্ট্রে এখন কার্যকর। এটি রিয়েল-টাইম অ্যালার্ট সিস্টেম—সিসমোমিটার কম্পন শনাক্ত করার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে সতর্কবার্তা পাঠায়।

আখতার বলেন, ‘এসব বার্তা সাধারণত ৫ থেকে ১০ সেকেন্ড আগেই পাওয়া যায়।’ এই কয়েক সেকেন্ড কাউকে টেবিলের নিচে আশ্রয় নিতে বা ট্রেন থামানোর মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়।

গুগলের সতর্কবার্তা—কতটা নির্ভরযোগ্য?

গুগল এখন বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ফোনকেই একটি ছোট সিসমোমিটারের মতো ব্যবহার করছে। ফোনে থাকা এক্সেলারোমিটার প্রথম কম্পন ধরলে সেটির তথ্য গুগলে পাঠায়। একই এলাকার বহু ফোন থেকে একই তথ্য এলে কয়েক সেকেন্ডের মধ্যে ব্যবহারকারীকে ‘ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড’ ধরনের সতর্কবার্তা পাঠানো হয়।

৯০টির বেশি দেশে এই ব্যবস্থা চালু থাকলেও বিশেষজ্ঞরা এটিকে সহায়ক মনে করলেও ‘পরিপূর্ণ ভূমিকম্প পূর্বাভাস’ বলে মনে করেন না। কারণ এটি ভূমিকম্প শুরু হওয়ার পরের সেকেন্ডগুলোতেই তথ্য পাঠায়।

ভূমিকম্প কেন হয়

পৃথিবীর ভূ-পৃষ্ঠ অসংখ্য টেকটনিক প্লেটে বিভক্ত। এসব প্লেট চলমান, যার মিলনস্থলে বা সংঘর্ষের এলাকায় থাকে ফল্ট লাইন। এক প্লেট অন্যটির নিচে ঢুকে গেলে বা একটির চাপ অন্যটির ওপর বাড়লে প্লেটের নিচে শক্তি জমতে থাকে। নির্দিষ্ট বিন্দুতে সেই শক্তি সহনক্ষমতার বাইরে গেলে শিলা ভেঙে বা সরে গিয়ে শক্তি বেরিয়ে আসে—সেই মুহূর্তেই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের সময় কী করবেন

ভূমিকম্প কখন হবে জানা না গেলেও প্রস্তুত থাকা ছাড়া বিকল্প নেই। ঘরে জরুরি কিট রাখা—খাবার, পানি, টর্চ, ওষুধ, গুরুত্বপূর্ণ কাগজপত্র—এসব রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম— “ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড” অর্থাৎ বসে পড়ুন, মাথা রক্ষার মতো আশ্রয়ের নিচে যান, এবং ঝাঁকুনি থামা পর্যন্ত সেখানেই থাকুন।

দৌড়ে বাইরে যাওয়া, জানালার কাছে দাঁড়ানো বা সিঁড়ি ব্যবহার করা—এসবকেই ঝুঁকিপূর্ণ ধরা হয়। বাইরে থাকলে বিদ্যুতের লাইন, গাছ, বিল্ডিং থেকে দূরে খোলা জায়গায় থাকা নিরাপদ।

ঝুঁকি কমানো সম্ভব শুধু প্রস্তুতি, পরিকল্পনা এবং নির্মাণশৈলীতে উন্নতির মাধ্যমে। প্লেটের নিচে জমে থাকা শক্তির হিসাব বিজ্ঞান দিতে পারে, কিন্তু কখন দরজা খুলে শক্তি বেরিয়ে আসবে তা কেউই বলতে পারে না। তাই ভূমিকম্প সচেতনতা এবং প্রস্তুতিই এখন বাস্তব নিরাপত্তার একমাত্র উপায়।

পতাকানিউজ/এনটি

বিষয় :ভূমিকম্প
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা NID যে কারণে এনআইডি সংশোধন স্থগিত করেছে সরকার
পরের লেখা খাঁচায় বন্ধী ৯০টি শালিক পাখি উদ্ধার করা হয়েছে খাঁচাবন্দী ৯০টি শালিক আকাশে অবমুক্ত
Ad imageAd image
আরও পড়ুন
বিএনপি

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

England Win

নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

Argentina Semifinal

সেমিফাইনালে আর্জেন্টিনা

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং

বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬

সর্বশেষ
HSC

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

শ্বশুর বাড়ির পাশে ডোবায় যুবকের লাশ

শ্বশুর বাড়ির পাশে ডোবায় যুবকের লাশ

খুলে দেয়া হয়েছে মুহুরী রেগুলেটর

খুলেছে মুহুরী রেগুলেটরের ৪০ জলকপাট

বন্যা পরিস্থিতি মোকাবিলা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

Primary

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ রবিবার, জানা যাবে যেভাবে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?