প্রথম টি-টোয়েন্টিতে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচটি বেসরিক বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। শেষ ম্যাচেও হানা দেয় বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারাল কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি দুই দলের।
শনিবার, ২ মে টস হেরে ব্যাটিংয়ে নেমে বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। তার বাইরে দুই অংকের ঘর স্পর্শ করেন শুধু লিটন (২৬) ও সাইফ হাসান (১৬)। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জশ ক্লার্কসন।
জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
অল্প পুঁজি নিয়েও ভালোই লড়েছে বাংলাদেশের বোলাররা। নতুন বলে শরিফুল ইসলাম ছিলেন দুর্দান্ত। ইনিংসের দ্বিটিয় ওভারে দুই উইকেট নিয়ে দারুণ শুরু করেন তিনি। চতুর্থ ওভারে ফিরে আবারও উইকেট পান বাঁহাতি এ পেসার।
পঞ্চম ওভারে বোলিংয়ে এসে উইকেট পার্টিতে যোগ দেন শেখ মেহেদি। তাতে ৩৩ রানেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে কিউইরা। তবে বেভন জেকবস কাউন্টার অ্যাটাকে রীতিমতো ঝড় তুলেন। ২৯ বলে ফিফটি করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন তিনি। শেষ পর্যন্ত ৩১ বলে অপরাজিত ৬২ রান আসে তার ব্যাট থেকে।
পতাকানিউজ/আরবি

