বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশে রদবদল শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার ৫ জন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে (অতিরিক্ত আইজিপি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
আজ সোমবার, ৯ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো শীর্ষ কর্মকর্তারা হলেন-
১. মো. তওফিক মাহবুব চৌধুরী প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি), বিপিএ, সারদা, রাজশাহী।
২. কুসুম দেওয়ান অতিরিক্ত আইজি (নৌ পুলিশ) ঢাকা।
৩. মো. মাসুদুর রহমান ভুঞা, অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর) ঢাকা (টিআর পদে)।
৪. মো. আব্দুল আলীম মাহমুদ, অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৫. আবু হাসান মুহম্মদ তারিক (অতিরিক্ত আইজি পুলিশ অধিদপ্তর) ঢাকা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
-পতাকানিউজ

