পতাকা নিউজ
সোমবার ২০ জুলাই ২০২৬
Hasmat Ali

৩ হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত

SSC Exam

পিছিয়ে গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বাম ৯ দল নিয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বাম ৯ দল নিয়ে নতুন জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’

পতাকা সারথি
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
বাম জোট

বাম প্রগতিশীল গণতান্ত্রিক ৯টি দল নিয়ে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ নামে বৃহত্তর জোট গঠনের ঘোষণা দেয়া হয়েছে। নতুন এই জোটটি একসঙ্গে আন্দোলন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। বামপন্থিদের জাতীয় কনভেনশন থেকে এ ঘোষণা দেয়া হয়েছে। শনিবার, ২৯ নভে্বের সকাল থেকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই জাতীয় কনভেনশন শুরু হয়। বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ এটির আয়োজন করে।

জোটে যারা থাকছেন- এখন পর্যন্ত মোট ৯টি দল নতুন জোটে যুক্ত হওয়ার সম্মতি দিয়েছে। এর মধ্যে বাম গণতান্ত্রিক জোটের ছয় শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও বাসদ (মার্কসবাদী) রয়েছে। শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাসদ এবং প্রয়াত বামপন্থি নেতা পংকজ ভট্টাচার্য প্রতিষ্ঠিত ঐক্য ন্যাপ নতুন জোটে যুক্ত হচ্ছে। এ ছাড়া ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার শরিক চারটি দলের মধ্যে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) নতুন জোটে যুক্ত হতে সম্মতি দিয়েছে। অন্য তিন শরিক বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, গণমুক্তি ইউনিয়ন ও নয়া গণতান্ত্রিক গণমোর্চারও পরে এ জোটে যুক্ত হওয়ার কথা রয়েছে।

কনভেনশনের খসড়া ঘোষণাপত্র পাঠ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফী রতন। ঘোষণাপত্রে বলা হয়, জনগণ আজ তাদের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করতে শুরু করেছে, দেশ ও দেশবাসীর জন্য সুখ-শান্তি-স্বস্তি ও প্রতিশ্রুতিময় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে প্রগতিমুখীন গণতান্ত্রিক ধারার সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশের সকল দেশপ্রেমিক-গণতান্ত্রিক প্রগতিশীল-বাম রাজনৈতিক দল ও ব্যক্তিবর্গ, আদিবাসী তথা বিভিন্ন জাতিসত্তা, নারী সংগঠনসমূহ, শ্রম-কর্ম-পেশার সংগঠনসমূহ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসমূহসহ, অধিকার আন্দোলনের কর্মী এবং অপরাপর সব শক্তির সম্মিলনে আমরা ‘জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি’ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি।

এতে আরও বলা হয়, এই কনভেনশন থেকে আমরা সবার অংশগ্রহণে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠনের প্রস্তাব করছি এবং ঐক্যবদ্ধ সংগ্রামের মূল অঙ্গীকার হিসাবে খসড়া ঘোষণা ও কর্মসূচি অনুমোদনের জন্য উত্থাপন করছি। পক্ষকালব্যাপী সারা দেশে ব্যাপক জনগণের সাথে নিবিড় আলোচনা ও তাদের মতামত-পরামর্শের আলোকে এই খসড়া চূড়ান্ত করা হবে। জেলায় জেলায় কনভেনশন বা মতবিনিময় সভার মাধ্যমে এই যুক্তফ্রন্টের কার্যক্রম অংশগ্রহণকারী দল-সংগঠনের প্রতিনিধি ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকা প্রগতিশীল ব্যক্তবর্গের সমন্বয়ে গঠিত ‘পরিচালনা কমিটি’ কর্তৃক পরিচালিত হবে। ‘যৌথ নেতৃত্বের’ ধারায় পরিচালনা কমিটি তার কর্মপদ্ধতি নির্ধারণ করবে।

৪০ সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড ৩৫ পরিবার
আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি— সভাপতি সুমন, সম্পাদক ফরহাদ
এবার বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার ছিল ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী

‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’ গঠনের মাধ্যমে আজ জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার যে সূচনা আজকের কনভেনশনের মাধ্যমে করা হলো, তার কর্মকাণ্ডে শামিল হওয়ার জন্য দেশের অপরাপর সব গণতন্ত্রমনা প্রগতিশীল রাজনৈতিক দল, সংগঠন বা সমিতি ও ব্যক্তির প্রতি আহ্বান জানানো হয়।

কনভেনশনে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন বাম জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, জুলাই সনদে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি বাদ দেওয়ার কথা বলা হয়েছে৷ চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে এই অন্তর্বর্তী সরকার প্রতিস্থাপন করতে চায়৷ এখনও সেই লুটপাট ও দুর্নীতির ধারায় দেশ পরিচালিত হচ্ছে৷ এ কারণে এখন জনগণের নিজস্ব রাজনৈতিক উত্থান জরুরি।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, আজ থেকে বাম দলগুলোর কর্মীদের একটাই পরিচয় হবে৷ তা হলো আমরা সবাই গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মানুষ৷ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট গড়ে তোলার যৌক্তিকতা তুলে ধরেন তিনি।

শরীফ নুরুল আম্বিয়া বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পরে যেসব ঘটনা ঘটে চলেছে, যেভাবে মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র চলছে, এখন শিল্পী, কৃষক, শ্রমিক ও বুদ্ধিবৃত্তিক পেশার মানুষকে একতাবদ্ধ হতে হবে।

মব ভায়োলেন্সে ইন্ধনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশ জাসদ সভাপতি৷ শরীফ নুরুল আম্বিয়া বলেন, এসব অপকর্মের পেছনে ইউনূস সাহেব স্বয়ং জড়িত। এসব কিছুতে তার হাত নেই, তা একদিন প্রমাণ করতে হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভাবছেন, তারা যা খুশি তাই করবেন। কিন্তু এ দেশের মানুষ তা করতে দেবে না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটলেও এর আকাঙ্খা বাস্তবায়ন হয়নি। গণঅভ্যুত্থানের ১৫ মাসের মাথায় এসে দেখা যাচ্ছে যে, এবারের বিজয়ও হাতছাড়া হতে চলেছে। দেশ এখনও যে গভীর ও ক্রমবর্ধমান সংকট, নৈরাজ্য, দুর্নীতি, লুঠন, অবক্ষয়ের মধ্যে রয়েছে। অধিকারহীনতা-গণতন্ত্রহীনতার যে শাসন ব্যবস্থা দেশে চলছে, তার আমূল পরিবর্তন ঘটিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার ভিত্তিতে মৌলিক ধারায় পরিবর্তন ছাড়া এ সংকটের আবর্ত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, সর্বগ্রাসী সংকট থেকে জনগণের মুক্তির জন্য বাম প্রগতিশীল গণতান্ত্রিকদের সমন্বয়ে ‘রেইনবো কোয়ালিশন’ গড়ে তুলতে হবে। বাম প্রগতিশীল গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। কনভেনশনে সংহতি বক্তব্য রাখেন প্রগতিশীল বাম রাজনৈতিক দল, বিভিন্ন জাতিসত্তা, নারী, শ্রম-কর্ম-পেশার সংগঠনসমূহ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতারা।

পতাকানিউজ/কেএস

বিষয় :বাম রাজনীতি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা রাজধানীতে অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লুটপাটকারীদের শাস্তি দিন, প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না
পরের লেখা প্রবাসীর স্ত্রীর আঙুল কেটে দিয়েছে প্রবাসীর স্ত্রীর আঙুল কেটে দিয়েছে দুর্বৃত্তরা
Ad imageAd image
আরও পড়ুন
Hasmat Ali

৩ হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত

Child Hum

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

Death Asad

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

Feni Football

বিশ্বকাপ উন্মাদনা : ফেনীর ৪ স্থানে বড় পর্দায় দেখানো হবে ফাইনাল

Ctg Board HSC

পরীক্ষা শুরুর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

সর্বশেষ
Md. Shamim

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান

Ctg Flood 1

বাড়ছে নদীর পানি—৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

Legal Aid

লিগ্যাল এইডে ১ লাখ ৪০ হাজার কারাবন্দিকে সহায়তা

Bus Accident

যাত্রীবাহী বাস হঠাৎ খাদে : নিহত ১, আহত ১০

Messi Yamal

বিশ্বকাপ ফাইনাল আজ, মেসি নাকি ইয়ামাল—শেষ হাসি কার?

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?