চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তবে হতাহতেরদ পরিচয় নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার. ১১ আগস্ট সকালে উপজেলার বানিয়াচোঁ পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মহাসড়কে ওভারটেক করার সময় ঢাকাগামী আল-আরাফাহ পরিবহণের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটিই সড়কের ওপর ছিটকে পড়ে। সংঘর্ষে বাসের কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পতাকানিউজ/আরবি

