পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বিএনপির বিজয় : পরিবর্তনের বার্তা ও ‘আরও ভালো বাংলাদেশ’-এর প্রত্যাশা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বিএনপির বিজয় : পরিবর্তনের বার্তা ও ‘আরও ভালো বাংলাদেশ’-এর প্রত্যাশা

আল জাজিরার বিশ্লেষণ

আল জাজিরা
রবিবার ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪০ অপরাহ্ণ
বিএনপির বিজয় : পরিবর্তনের বার্তা ও ‘আরও ভালো বাংলাদেশ’-এর প্রত্যাশা
জয়ের পর বিএনপির কর্মীদের উল্লাস। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে কর্মীরা উৎসবমুখর। রিকশাচালক আনোয়ার পাগলা তার রিকশার হুডে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা লাগিয়ে কার্যালয়ের দিকে মোড় নেন।

আনোয়ার জানান, তিনি দলের একনিষ্ঠ সমর্থক। তিনি আল জাজিরাকে বলেন, “লোকে আমাকে পাগল বলে। কারণ আমি মনে করি, এই দলই আমার জীবনের সবকিছু। তবে লোকে কী ভাববে, তা গুরুত্বপূর্ণ নয়। আমরা জিতেছি, এবং বাংলাদেশ এখন আরও ভালো হবে।”

প্রায় দুই দশক পর আবার ক্ষমতায় ফিরছে বিএনপি। বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের কথা রয়েছে। নির্বাচন কমিশন শনিবার নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে। বিএনপি নেতৃত্বাধীন মধ্যডানপন্থি জোট ৩০০ আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করেছে। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট পেয়েছে ৭৭টি আসন।

নির্বাচনে বিজয়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছ। নির্বাচনের পরদিন সমর্থকদের সঙ্গে দেখা করে তিনি বলেন, “আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।” নির্বাচনি প্রচারে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, গণতন্ত্রকে আবার শক্তভাবে ফিরিয়ে আনা হবে।

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ
কারাগার থেকে নারী আসামির পলায়ন, বরখাস্ত ৭
দুপুর-সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় গুরুত্ব দেবে।

নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। যদিও ভোট গণনার সময় কিছু অসঙ্গতি ও কারচুপির অভিযোগ ওঠে, তবে জামায়াত শনিবার ফলাফল মেনে নিয়েছে।

১৯৯১ ও ২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গিয়েছিল। দুই দশক পর তার ছেলে তারেক রহমানের হাত ধরে দল আবার সরকারে ফিরেছে।

শুক্রবার দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে দলের কর্মী কামাল হোসেন পুরনো দিনের স্মৃতি বর্ণনা করেন। আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, “অনেক দিন মনে হয়েছিল, শেখ হাসিনার শাসন কখনো শেষ হবে না। এবার মানুষ আমাদের দেশের শাসনের দায়িত্ব দিয়েছে। আমরা বাংলাদেশকে ফিরে পেয়েছি।” তিনি আরও বলেন, নতুন সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার হওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, কারণ নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে এবং তরুণদের মধ্যে বেকারত্ব উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে।

BNP 2
গত বৃহস্পতিবার ভোটের পর গণনা কাজ চলে। – ছবি : সংগৃহীত

নির্বাচনের পরদিন রাজধানী ঢাকা অস্বাভাবিকভাবে শান্ত ছিল। বিএনপি বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছিল। একই সঙ্গে মগবাজারের জামায়াত কেন্দ্রীয় কার্যালয়েও শান্তি বিরাজ করছিল। তবে কয়েকজন জামায়াত সমর্থক হতাশা প্রকাশ করেন। কার্যালয়ের পাশে আবদুস সালাম অভিযোগ করেন, “ভোট গণনায় কৌশল প্রয়োগ হয়েছে এবং সংবাদমাধ্যম জামায়াতের বিরুদ্ধে পক্ষপাত করেছে।” জার্মানিতে বসবাসকারী জামায়াত সমর্থক মুয়াজ আবদুল্লাহ বলেন, “সংগঠনের ব্যর্থতার কারণে আমরা পরাজিত হয়েছি। অনেক এলাকায় আমাদের নির্বাচনি প্রচার যথাযথ ছিল না, কিছু ভোটকেন্দ্রে প্রতিনিধিও ছিল না।”

বিএনপি ও জামায়াত দীর্ঘদিন জোটে থাকলেও এবারের নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বী ছিল। নির্বাচনি প্রচারের সময় কিছু সহিংসতার ঘটনা ঘটলেও পুরো নির্বাচনের আগে কয়েক মাস ধরে অনলাইনে তীব্র বিভাজন দেখা গেছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে দলীয় কর্মী সুজন মিয়া বলেন, “আমরা শত্রুতা চাই না। আমাদের দেশের উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।” রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি মন্তব্য করেন, বিএনপির জয় ডানপন্থার দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা কমাতে সাহায্য করবে। তবে তিনি সতর্ক করে বলেন, “ভালো শাসন নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অধিকারভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা হলো আসল চ্যালেঞ্জ।”

Jamat 1
নির্বাচনের পর রেজাল্ট নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। ছবি : সংগৃহীত

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ ফেলো মাইকেল কুগেলম্যান বলেন, বিএনপি এখন জনগণ ও বিরোধী দলের চাপের মধ্যে পুরনো রাজনৈতিক অভ্যাস থেকে বের হতে বাধ্য হবে। তিনি বলেন, “নতুন সরকার যদি দমনমূলক বা প্রতিশোধমূলক রাজনীতিতে ফিরে যায়, তবে সংস্কারবাদীরা হতাশ হবেন এবং গণতান্ত্রিক প্রচেষ্টা পিছিয়ে যাবে।”

কুগেলম্যানের মতে, বাংলাদেশে এবারের নির্বাচনের ফলাফল সামগ্রিকভাবে পুরো অঞ্চলের জন্য তুলনামূলকভাবে কম টানাপোড়েন তৈরি করবে। পাকিস্তান ও চীন বিএনপির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও ভারত বিএনপিকে জামায়াতের তুলনায় বেশি পছন্দ করে।

-সূত্র : আল-জাজিরা

-পতাকানিউজ

বিষয় :জামায়াতে ইসলামীনির্বাচনবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বগুড়ায় ট্রাকমালিককে গলা কেটে হত্যা, ৩ দিনে ৩ খুনে উদ্বেগ বগুড়ায় ট্রাকমালিককে গলা কেটে হত্যা, ৩ দিনে ৩ খুনে উদ্বেগ
পরের লেখা ব্যবসায়ী বাড়ছে সংসদে ব্যবসায়ী বাড়ছে জাতীয় সংসদে
Ad imageAd image
আরও পড়ুন
Satkania Flood

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা

Bogura HSC

পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

Ctg Accident

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

Ctg Murder 1

চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

সর্বশেষ
Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?