বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ, রবিবার ১২ এপ্রিল।
বিগত দুদিনে ফরম বিক্রি হয়েছে ১ হাজার ২৫টি। বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো শুরু হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিগত দিনের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ততা আর সংসদে কথা বলার দক্ষতা বিবেচনা করেই এসব আসনে মনোনয়ন দেয়া হবে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল।
আগামী ১২ মে মোট ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট দেবেন নির্বাচিত সংসদ সদস্যরা। প্রতি ছয়জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি সংরক্ষিত আসন পাবে।
পতাকানিউজ/আরবি

