সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
শুক্রবার, ২ জানুয়ারি বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার, ১ জানুয়ারি রাতে বিএনপির মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে।
এতে আরও বলা হয়, বিএনপির সকল পর্যায়ের নেতা ও শুভাকাঙ্ক্ষীদের মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন একইদিন বেগম খালেদা জিয়ার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে।
পতাকানিউজ/আরবি

