পতাকা নিউজ
সোমবার ১৩ জুলাই ২০২৬
HSC

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বন্যা পরিস্থিতি মোকাবিলা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বিএনপির সাবেক মহাসচিবের পরিবারের কাছে যুবদলের পরিচয়ে চাঁদাবাজি!
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বিএনপির সাবেক মহাসচিবের পরিবারের কাছে যুবদলের পরিচয়ে চাঁদাবাজি!

পতাকা সারথি
সোমবার ৬ অক্টোবর ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ
chada

রাজধানীর হাতিরঝিলে বিএনপির সাবেক মহাসচিব মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের বিরুদ্ধে যুবদল পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

থানার সূত্রে জানা যায়, মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের পুত্র মরহুম খন্দকার আব্দুল হামিদ ডাবলুর স্ত্রী তানজিন হামিদ মিতুলের কাছ থেকে শুক্রবার রাতে যুবদল নেতাকর্মী পরিচয়ে ৮০ হাজার টাকা এবং ২০ হাজার টাকার একটি চেক আদায় করা হয়।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার রাতের ঘটনায় কথিত যুবদল কর্মী শাওন (২৫), হাবিব (৩৫), সাজিদ (২২) ও সানি (৩৫) হাতিরঝিল থানার নয়াটোলা গ্রীনওয়ে এলাকার ৬৫৩ নম্বর বাসার ৪র্থ তলার ৪/বি ফ্ল্যাটে গিয়ে চাঁদা দাবি করেন।

তানজিন হামিদ মিতুল জানান, ‘শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে আমার বড় বোন শারমিন ওয়াদুদ নিপা আমাকে ফোন দিয়ে জানালেন যে তার জরুরি ভিত্তিতে এক লাখ টাকা প্রয়োজন। রাত ১১টা ২০ মিনিটে আমি তার বাসায় গেলে দেখি চার যুবক সেখানে উপস্থিত।’

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের জরুরি নির্দেশনা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ভারী বর্ষণ

তিনি আরও বলেন, আমি জানতে চাই কেন তারা সেখানে এসেছে। তখন শাওন কোমরে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে আমাকে ভয়ভীতি দেখায় এবং এক লাখ টাকা দাবি করে।

mamla

তিনি জানিয়েছেন, ‘ভয়ে রাত ১১টা ৫৭ মিনিটে মগবাজার সিটি ব্যাংকের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে সানিকে দেই এবং আরও ২০ হাজার টাকার একটি চেক (চেক নং ৪১০৩১৭৩) প্রদান করি।’

পরের দিন শনিবার রাত ১২টা ২০ মিনিটে অভিযুক্তরা পুনরায় তার বড় বোনের বাসায় আসে এবং ফ্ল্যাট খালি করার জন্য হুমকি দেয়। তারা জানায়, আগামী মাসের মধ্যে ফ্ল্যাট খালি না করলে তার বোন ও সন্তানদের হত্যা করা হবে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

তানজিন হামিদ মিতুল সাংবাদিককে জানান, আমি আমার শ্বশুর খন্দকার দেলোয়ার হোসেনের পরিচয় দিয়েছি। আমার স্বামী খন্দকার আব্দুল হামিদ ডাবলু এবং দেবর আকতার হামিদ পবনের পরিচয়ও দিয়েছি। তারপরও তারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে।

তিনি অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে বলেন, অভিযুক্তরা যুবদলের।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, অভিযোগটি হাতে পেয়েছেন এবং তদন্ত প্রক্রিয়া চলছে।

খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির ষষ্ঠ মহাসচিব ছিলেন। তিনি ঢাকা-১ ও মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ভাষা আন্দোলনে ভূমিকার জন্য ২০০৫ সালে একুশে পদকে ভূষিত হন। পঞ্চম, ষষ্ঠ ও অষ্টম সংসদে সরকারদলীয় চিফ হুইপ এবং সপ্তম সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতিও ছিলেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি বিএনপির নেতৃত্বাধীন ৭ দলের লিয়াজোঁ কমিটির অন্যতম সদস্য ছিলেন। ২০০৭ সালের ৩রা সেপ্টেম্বর ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে গ্রেপ্তারের আগমুহূর্তে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাঁকে দলের মহাসচিবের দায়িত্ব দেন। ২০০৯ সালের ১৩ ডিসেম্বর পঞ্চম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী মহাসচিব পদে বহাল ছিলেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল ৭৮ বছর।

পতাকানিউজ/এনটি

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা dipu moni ‘চিকিৎসার অভাবে মারা গেছেন নূরুল মজিদ, আমরা কি মরিয়া প্রমাণ দেব’
পরের লেখা MP Mozammel ঢাকার মামলায় কারাগারে শরীয়তপুরের সাবেক এমপি মোজাম্মেল
Ad imageAd image
আরও পড়ুন
Pabna Rape

ধর্ষণচেষ্টার শাস্তি ২০ জুতার বাড়ি!

হবিগঞ্জ

বন্যার পানি কমলেও রানু—সেলিনাদের চোখের জল থামছে না

Pabna City

বৃষ্টি হলেই ডুবছে পাবনা শহর, জলাবদ্ধতায় নাকাল পৌরবাসী

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন

Ctg Flood 1

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

সর্বশেষ
Rail Parjatak Express

৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

Fatah Combat

উগ্রবাদী ফাতাহ কমব্যাটের ৭ সদস্য ফের রিমান্ডে

Dudok 1

দুদকের মামলা : বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মচারীর ৮ বছরের সাজা

Lal Chand Sohag

সোহাগ হত্যা মামলায় ২১ আসামির বিচার শুরু

dudok

দুদকের মামলায় ১১ কাস্টমস কর্মকর্তা জেলে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?