পতাকা নিউজ
শনিবার ৩০ মে ২০২৬
PM Tarique 1

কুরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী

Jamuna Setu Tol Plaza

যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকার টোল আদায়

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বিএনপির সালাহউদ্দিন ঘিরে সমীকরণ, আসন পুনরুদ্ধারে মরিয়া জামায়াত
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বিএনপির সালাহউদ্দিন ঘিরে সমীকরণ, আসন পুনরুদ্ধারে মরিয়া জামায়াত

নুপা আলম, কক্সবাজার
সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Coxs bazar

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষনার পর থেকে সারা দেশের মতো কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) সংসদীয় আসনটিও নির্বাচনী মাঠ উত্তপ্ত হয়ে উঠছে। গ্রাম থেকে বাজার, হাট থেকে চায়ের দোকান সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন পরবর্তী সংসদ সদস্য। এ আসনে এবারও প্রধান লড়াই গড়াচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে। কয়েকটি দলের সম্ভাব্য অংশগ্রহণ ভোটের হিসাবকে আরও জটিল করে তুলেছে।

তবে সকল সমীকরণ এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ঘিরে। কেননা এই আসনে বিএনপির দলীয় প্রার্থী তিনি। দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে সক্রিয় এই নেতা চকরিয়া–পেকুয়ায় পরিচিত মুখ। আসনটিতে সালাহউদ্দিন আহমদ ৩ বারের সংসদ সদস্য ছিলেন। তার স্ত্রী হাছিনা আহমেদ ছিলেন একবারের নির্বাচিত সংসদ সদস্য। সব মিলে বিএনপির দখলে আসনটি ছিল ৪ বার।

একই সঙ্গে ১৯৯১ সালের নির্বাচনে আসনটি থেকে জামায়াত প্রার্থী এনামুল হক মঞ্জু নির্বাচিত হয়েছিলেন। এবার দলটি থেকে ওই আসনে প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ আল-ফারুক। দলীয় শৃঙ্খলা ও সংগঠনের শক্তিকে সামনে রেখে তিনি মাঠে নামছেন। আর কৌশলগতভাবে এই আসনটি পুনঃউদ্ধারে মারিয়া হয়ে তৎপরতা চালাচ্ছে জামায়াত।

একই সঙ্গে আসনটি থেকে এবি পার্টি থেকে অধ্যাপক এবি ওয়াহেদ, এনসিপি থেকে ড. মাইনুল আহসান খান মনোনয়ন পেয়েছেন। এছাড়া আরও কয়েকটি দল থেকে প্রার্থী ঘোষণা হতে পারে। এসব প্রার্থী অংশগ্রহণ ভোটের হিসাবকে আরও জটিল করে তুলেছে।

‘শহীদ জিয়ার আর্দশকে ধারণ করে আত্মমর্যাদাশীল দেশ গড়তে হবে’
অসহায় মানুষের পাশে থাকুন : নেতাকর্মীদের প্রধানমন্ত্রী
সিএমপির পতেঙ্গা থানার ওসি পদে রদবদল

ভোটার ও এলাকার চিত্র

কক্সবাজার জেলা নির্বাচন অফিস এর তথ্য মতে, এ আসনের মোট ৫ লাখ ৩৩ হাজার ৯৫ জন ভোটারের মধ্যে চকরিয়া উপজেলার ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৯৬ জন। তার মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৪৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৬১ জন। পেকুয়া উপজেলার ভোটার সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৫৯৯ জন। তার মধ্যে, পুরুষ ভোটার ৭৯ হাজার ৩৭৫ জন এবং নারী ভোটার ৬৭ হাজার ২২৪ জন।

এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি। তার মধ্যে, চকরিয়া উপজেলায় ভোট কেন্দ্র ১১৬টি। পেকুয়া উপজেলায় ভোট কেন্দ্র ৪৩টি। এ আসনের পেকুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র কমেছে একটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেকুয়া উপজেলায় ভোট কেন্দ্র ছিলো মোট ৪৪টি।

এ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তাবিত ১৫৯টি ভোট কেন্দ্রে মোট বুথ সংখ্যা ৯৯১টি। তারমধ্যে, পুরুষ বুথ ৪৯২টি। নারী বুথ ৪৯৯টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে সরকার একইদিনে গণভোট করার সিদ্ধান্ত নেয়ায় ভোটকেন্দ্র গুলোতে বুথ সংখ্যা আরো বাড়তে পারে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

কৃষি, মৎস্য, ক্ষুদ্র ব্যবসা ও প্রবাসী আয় এই এলাকার অর্থনীতির প্রধান ভরকেন্দ্র। তবে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন, জলাবদ্ধতা, কর্মসংস্থানের অভাব এবং স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এখানকার মানুষের বড় সমস্যা।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এবার উন্নয়নমূলক প্রতিশ্রুতির পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। একাধিক ভোটার বলেন, “ভোট দিতে চাই নির্ভয়ে। যাকে খুশি তাকেই ভোট দিতে পারব—এই নিশ্চয়তা আগে দরকার।” তরুণ ভোটারদের বড় একটি অংশ কর্মসংস্থান ও শিক্ষা নিয়ে ভাবছেন, আর বয়স্ক ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সামাজিক নিরাপত্তা ও কৃষি সহায়তা।

আগের নির্বাচনের যারা জয়ী হয়েছিল

নির্বাচন কমিশনের তথ্য মতে, সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে এই আসনটিতে সংসদ সদস্য নির্বাচিত হন হাছিনা আহমেদ। ওই নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে পরাজিত করে নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে হাছিনা আহমেদ পান ১ লাখ ৫৬ হাজার ৫১২ ভোট। পরাজিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপির প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ২১ হাজার ১১১টি।

এর আগে ২০০১ সালের নির্বাচনে নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে সালাহউদ্দিন আহমেদের প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৩৪ হাজার ৬০২। পরাজিত আওয়ামীলীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপি পেয়েছিলেন ৭৪ হাজার ২৯৭ ভোট। এর আগে ১৯৯৬ সালের নির্বাচনেও নির্বাচিত হন সালাহউদ্দিন আহমেদ। ওই নির্বাচনে সালাহউদ্দিন আহমেদের প্রাপ্ত ভোট ছিল ৭২ হাজার ৫৯৪। পরাজিত আওয়ামীলীগের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপি পেয়েছিলেন ৫০ হাজার ৮২৯ ভোট। এছাড়া ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনেও সালাহউদ্দিন আহমেদ নির্বাচিত এই আসনের।

এর আগে ১৯৯১ সালের নির্বাচনে আসনটি থেকে জামায়াত প্রার্থী এনামুল হক মঞ্জু নির্বাচিত হয়েছিলেন। ওই নির্বাচনে এনামুল হক মঞ্জুর প্রাপ্ত ভোট ছিল ৩৭ হাজার ৮৯৩টি। পরাজিত আওয়ামীলীগেরে প্রার্থী জহিরুল ইসলাম পেয়েছিলেন ৩২ হাজার ৮৪৯ ভোট।

স্থানীয় বাসিন্দা ও নানা পেশাজীবীর মতে, কক্সবাজার–১ আসনে ভোটের ফল নির্ভর করবে তিনটি বিষয়ের ওপর ভোটার উপস্থিতি, প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং নির্বাচনের পরিবেশ। বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক অভিজ্ঞতা ও জাতীয় পর্যায়ের পরিচিতি যেমন একটি বড় ফ্যাক্টর, তেমনি জামায়াত প্রার্থীর সংগঠিত ভোটব্যাংকও উপেক্ষা করার মতো নয়। যদি অন্য প্রার্থীরা শক্ত অবস্থান নেন, তবে ফলাফল আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে কক্সবাজার–১ আসনে নির্বাচন শুধু স্থানীয় প্রতিনিধিত্ব নির্ধারণ করবে না, বরং জাতীয় রাজনীতির চলমান টানাপোড়েনের প্রতিফলনও ঘটাবে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত ভোটের রায়ে কার হাতে যায় চকরিয়া–পেকুয়ার প্রতিনিধিত্ব।

পতাকানিউজ/কেএস

বিষয় :কক্সবাজারজামায়াতনির্বাচনবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা tib গণআকাঙ্ক্ষার প্রতি উপহাস, এমন কমিশন আত্মঘাতী : টিআইবি
পরের লেখা bogura বগুড়ায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ঠেকাতে মহাসড়কে পুলিশের তল্লাশি
Ad imageAd image
আরও পড়ুন
Bogura UNO

মহাস্থানগড়ের ৪৭ মূর্তি তদন্তের সময় আরও বাড়ল, আসছে বিশেষজ্ঞ দল

Aad Din Hospital

আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন

Death Joynal Abedin

ফেসবুক বিরোধ—বড় ভাই খুন করল ছোট ভাইকে

Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ শিশুর, মোট মৃত্যু ৫৮৩

hajj flight 1

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন

সর্বশেষ
Respect to fathers grave

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

CNG Autoricshaw

সাতসকালে সড়কে ঝরল বাবা-ছেলের প্রাণ

Oil Tanker

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযাগ স্বাভাবিক

president chuppu

জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি

President Jiaur Rahman

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?