আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার, ১ জানুয়ারি রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইসমাইল জবিউল্লাহ।
এছাড়া কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, ড. মাহদী আমিন ও জনাব সালেহ শিবলী।
কমিটির অন্য সদস্যরা হলেন- এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, প্রফেসর হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব এবং আনোয়ার হোসেন।
সংশ্লিষ্ট সকলকে এ কমিটির দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
পতাকানিউজ/আরবি

