আচরণবিধি লঙ্ঘন করায় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন ও সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল হাইকে জরিমানা করা হয়েছে।
শনিবার, ১০ জানুয়ারি ফেনী-৩ নির্বাচনী এলাকার সোনাগাজী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া এ জরিমানা করেন।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি এলাকায় একটি বাড়িতে লোকসমাগম করে কম্বল বিতরণের বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বিএনপি নেতা আমিন উদ্দিন দোলনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে আমিন উদ্দিন দোলন বলেন, ‘কম্বল বিতরণে আচরণ বিধি লঙ্ঘনের বিষয়টা তার জানা ছিল না। ভবিষ্যতে এমন কাজ আর করবেন না।
এদিকে একইদিন নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে জামায়াতের আমির আবদুল হাইকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে পালনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
পতাকানিউজ/এএএম/আরবি

