ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)। ঐতিহাকি বিজয়ের পর সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি। এতে বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার, ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৭ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ২০৯টি আসন। এর মধ্যে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। তিনিই সরকার প্রধানের দায়িত্ব নিতে যাচ্ছেন।
ইতিমধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
পতাকানিউজ/আরবি

