পতাকা নিউজ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বিজয়ী হলেও রায়ের অপেক্ষায় থাকতে হবে বিএনপির চার প্রার্থীকে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বিজয়ী হলেও রায়ের অপেক্ষায় থাকতে হবে বিএনপির চার প্রার্থীকে

পতাকা সারথি
বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
বিজয়ী হলেও রায়ের অপেক্ষায় থাকতে হবে বিএনপির চার প্রার্থীকে
আসলাম চৌধুরী, সারোয়ার আলমগীর, ফাহিম চৌধুরী এবং মোবাশ্বের আলম ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপি মনোনীত চার প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে দেশের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের ওপর। তারা হলেন—চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর, শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী এবং কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়া।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংশ্লিষ্ট মামলাগুলোতে লিভ টু আপিল মঞ্জুর করে চার প্রার্থীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও তাদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শর্ত আরোপ করেছে। ফলে ভোটে বিজয়ী হলেও শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে তাদের অবস্থান নির্ধারণ হবে আদালতের রায়ের ওপর।

দুই প্রার্থীর ফল গেজেট স্থগিত

ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীরের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থীরা লিভ টু আপিল করেন। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আবেদন মঞ্জুর করে বলেন, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনী ফল গেজেট আকারে প্রকাশ করা যাবে না।

আইনজীবীরা জানান, মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই দুই প্রার্থীর নির্বাচনী ফল কার্যকর হবে না।

কাভার্ডভ্যানে বাসের ধাক্কা : চালক-হেলপারসহ তিনজন নিহত
তৈরি পোশাক রপ্তানি কনটেইনারের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়াল চট্টগ্রাম বন্দর
মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া : বাংলাদেশীদের কি অবস্থা?

দুই প্রার্থীর ক্ষেত্রে শর্ত ভিন্ন

অন্যদিকে শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব ইস্যু এবং কুমিল্লা-১০ আসনের মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্রে দলীয় প্রত্যয়নপত্র না থাকার অভিযোগে দায়ের করা লিভ টু আপিলও মঞ্জুর করেছেন আপিল বিভাগ। তবে এই দুই প্রার্থীর ক্ষেত্রে আদালত বলেছেন, তারা নির্বাচনে বিজয়ী হলে ফল গেজেট আকারে প্রকাশ এবং শপথ গ্রহণে কোনো বাধা থাকবে না।

তবে আপিলকারীরা মামলায় জয়ী হলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেতে পারে বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে।

হেরে গেলে মামলার গুরুত্ব থাকবে না

আইনজীবীদের মতে, চার প্রার্থী যদি নির্বাচনে পরাজিত হন, তাহলে সংশ্লিষ্ট মামলাগুলোর বাস্তব প্রাসঙ্গিকতা অনেকটাই কমে যাবে।

সুপ্রিম কোর্টের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, আদালত ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়টি মাথায় রেখে এমন আদেশ দিয়েছেন। তিনি বলেন, ঋণখেলাপিরা যাতে আইনের ফাঁকফোকর দিয়ে সুবিধা নিতে না পারেন, সে বিষয়ে আদালত সতর্ক। তবে মামলা শেষ পর্যায়ে থাকায় নির্বাচন থেকে প্রার্থীদের দূরে রাখা গণতন্ত্রের পক্ষে সঠিক হবে না বলেই আদালত মনে করেছেন।

তার ভাষায়, “যদি প্রমাণ হয় তারা ঋণখেলাপি নন, তবে বিজয়ী হলে দ্রুত গেজেট প্রকাশ করা যাবে। আর পরাজিত হলে মামলার গুরুত্বও কমে যাবে।”

‘ব্যতিক্রমী’ আদেশ বলছেন আইনজীবীরা

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান বলেন, আপিল বিভাগের এই ধরনের আদেশ নতুন ও ব্যতিক্রমী। তার মতে, ঋণখেলাপিদের মনোনয়ন বৈধতা না দিলে রাজনৈতিক দলগুলো আরও সতর্ক হতো। নির্বাচন কমিশনের পর্যায়েই বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাইফুল আলম ইজ্জল বলেন, ঋণখেলাপি বিতর্কে রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন ছিল। অভিযোগ থাকা সত্ত্বেও অনেককে মনোনয়ন দেওয়া হয়েছে, যা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার ইঙ্গিত দেয়।

পৃথক মামলার পটভূমি

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক লিভ টু আপিল করেন। একইভাবে চট্টগ্রাম-২ আসনে সারোয়ার আলমগীরের ক্ষেত্রে জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন আপিল করেন।

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর নাগরিকত্ব নিয়ে এবং কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র সংক্রান্ত বিষয়ে পৃথকভাবে আপিল বিভাগে শুনানি হয়।

-পতাকানিউজ

বিষয় :আদালতনির্বাচনবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা অর্ধকোটি টাকাসহ বিমাবন্দরে জামায়াতের আমির আটক অর্ধকোটি টাকাসহ বিমাবন্দরে জামায়াতের আমির আটক
পরের লেখা অবাধ ও সুষ্ঠু ভোটে কমিশনের প্রস্তুতি সম্পন্ন : সিইসি অবাধ ও সুষ্ঠু ভোটে কমিশনের প্রস্তুতি সম্পন্ন : সিইসি
Ad imageAd image
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

আসছে ‘বড় চাপ’

আসছে ‘বড় চাপ’ : তেল-গ্যাস-বিদ্যুতে লোকসান ৩৬ হাজার কোটি টাকা

Islami

জুমার দিনে যে আমল বেশি করতে বলেছেন রাসুল (স.)

আদালতের নির্দেশে বিএনপি নেতার অবৈধ গরুর হাট উচ্ছেদ

আদালতের নির্দেশে ‘বিএনপি নেতার’ অবৈধ গরুর হাট উচ্ছেদ : মুক্ত হল খেলার মাঠ

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস, ‘আমি ফিরেছি মানুষের কাছে’

সর্বশেষ
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা, অভিযুক্তের হাতেই তদন্ত: টিআইবি

বিরল নজির

বিরল নজির: বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ট্রাফিকের দুই মামলা

শাড়িকাণ্ড

শাড়িকাণ্ড : তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআই’র প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চাকতাই শাখার ঋণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের সব সম্পদ ক্রোক

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা : ছাত্রদল নেতা ফটিক কারাগারে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?