মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সব বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান।
এ উপলক্ষে মঙ্গলবার, ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)–এর মাজারে তার পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং সুরা ফাতেহা পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
সাঈদ আল নোমান বলেন, তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বিজয় দিবসকে চিরগৌরবের দিন হিসেবে দেখেন।
তিনি আরও বলেন, ‘দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের অপার আনন্দ ও গৌরবের এই দিনে আমরা অগণিত শহীদ বীর সন্তানের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। এই মহান দিনে আমাদের অঙ্গীকার—সবার আগে বাংলাদেশ।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মফিদুল ইসলাম মোহন, মোস্তাফিজুল করিম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক ইকবাল, সেলিনা আঞ্জুমানসহ সংগঠনের সিনিয়র নেতারা।
পতাকানিউজ/এআই

