কক্সবাজারের টেকনাফ ও রামুতে ১০ লাখ ৫৯ হাজার ৪০০ ইয়াবা পৃথক অভিযানে উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার, ১১ এপ্রিল ভোরে টেকনাফের হ্নীলা এলাকা থেকে ৮ লাখ ৫৯ হাজার ৪০০ ইয়াবা এবং দুপুরে রামু উপজেলার খুনিয়াপালং এলাকা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
আজ বিকেলে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ ভোরে চোরাকারবারী দল নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে—এমন হ্নীলা বিওপি’র একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেয়। এসময় উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৩টি পোটলার ভেতর থেকে বিপুল ৮ লাখ ৫৯ হাজার ৪০০ উদ্ধার করা হয়। তবে অভিযান চালিয়েও কাউকে আটক করা যায়নি।
বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামুর খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান নামক স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী চেকপোস্টে মাথায় করে বস্তা নিয়ে যাওয়ার সময় বিজিবির টহলদলের উপস্থিতি দেখতে পেয়ে বস্তাটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির সদস্যরা বস্তাটি স্থানীয় দুজন স্বাক্ষীর উপস্থিতে তল্লাশি করে ২ লাখ ইয়াবা উদ্ধার করে।
পতাকানিউজ/এনএ/আরবি

