পতাকা নিউজ
শনিবার ৮ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট, রুটিন প্রকাশ

BGMEA Logo

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বিতর্ক পেছনে ফেলে নাসুমের দুর্দান্ত প্রত্যাবর্তন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বিতর্ক পেছনে ফেলে নাসুমের দুর্দান্ত প্রত্যাবর্তন

পতাকা সারথি
বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১:৪২ অপরাহ্ণ
Nasu Ahmed
প্রথম বলেই উইকেট পেয়ে যেন উড়তে চাইছেন নাসুম আহমেদ। ছবি: ক্রিকইনফো

বিতর্ক যেন নাসুম আহমেদের নিত্যসঙ্গী। কয়েক বছর আগে তিনি ছিলেন এক সিনিয়র ক্রিকেটারের রোষের শিকার। আরও একবার সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কথিত চড় খাওয়ার ঘটনাতেও আলোচনায় আসেন তিনি। সেই ঘটনায় এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছিল নাসুমকে। তবে ফেরার ম্যাচেই (আফগানিস্তানের বিপক্ষে) ২৪ বলে ২৫ রান করার পাশাপাশি নিলেন ৩ উইকেট, সেদিনও দলের নায়ক হয়েছিলেন।

এবারও এক অফ-ফিল্ড বিতর্ক নিয়েই এশিয়া কাপে দলে ফিরলেন নাসুম। বাংলাদেশ দল আবুধাবিতে নামার পরপরই ব্যক্তিগত একটি বিষয় নিয়ে তাকে প্রকাশ্যে ব্যাখ্যা দিতে হয়েছিল। গণমাধ্যমে যেভাবে বিষয়টি প্রকাশিত হয়েছিল, বাস্তবে তা আরও জটিল ছিল বলে জানাতে হয় নাসুমকে। সেই ঘটনায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি—ব্যাখ্যা দেওয়ার সময় তার কণ্ঠেই সেটা স্পষ্ট ছিল।

তবে হাতে বল ধরলেই যেন অন্য মানুষ নাসুম আহমেদ। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে তার দুর্দান্ত বোলিং (৪ ওভারে ১১ রানে ২ উইকেট) বাংলাদেশকে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে ফিরিয়ে আনে। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত বাঁচল বাংলাদেশের আশা। আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে অনুকূল ফল (এবং নেট রান রেটের সমীকরণ) মিললে দ্বিতীয় ধাপে যাওয়ার দরজা খুলে যাবে বাংলাদেশের জন্য।

আসলে আফগানিস্তানের রেকর্ড বলছে—তারা বড় টুর্নামেন্টে ১৫০+ রান তাড়া করে জেতার নজির রাখে না। কিন্তু আবুধাবিতে ইনিংস বিরতির সময়েও তাদের দিকেই ছিল ম্যাচের গতি। শেষ পাঁচ ওভারে মাত্র ৩৫ রান নিতে পেরেছিল বাংলাদেশ। তাই প্রতিপক্ষকে চাপে ফেলতে শুরুর উইকেট ছিল একমাত্র উপায়।

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ৭ লাশ
সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

সেখানেই এলেন নাসুম। ইনিংসের প্রথম বলেই ফিরিয়ে দিলেন সেদিকুল্লাহ আতালকে। বলটা ভেতরে ঢুকে গিয়ে সরাসরি আঘাত হানে তার পায়ে। এতটাই নিশ্চিত এলবিডব্লিউ ছিল যে, রিভিউ নিতেও যাননি আতাল। প্রথম ওভারেই উইকেট-মেইডেন। এরপর তৃতীয় ওভারে ফের আঘাত—ইব্রাহিম জাদরানের ব্যাকপ্যাডে আঘাত হেনে ফেরালেন তাকেও।

তবে এরপর আর তাকে ব্যবহার করেননি অধিনায়ক লিটন দাস, যতক্ষণ না মুস্তাফিজুর রহমান ১৭তম ওভারে ১৪ রান খরচ করে ফেলেন। তখনই আক্রমণে এনে আবারও সাড়া দিলেন নাসুম। যদিও এবার রান-আউট—কৃতিত্ব বেশি নুরুল হাসানের, যিনি ঝলমলে এক থ্রোতে ফেরালেন করিম জানাতকে। সেই ওভারে মাত্র চার রান দেন নাসুম, আফগানিস্তানের সামনে তখন পাহাড়সম সমীকরণ। শেষ পর্যন্ত যা তারা টপকাতে পারেনি।

ম্যাচের চিত্র

নাসুমের দুর্দান্ত স্পেল: ৪-ওভারে ১১ রান, ২ উইকেট, ১৬টি ডট বল। রিশাদ হোসেন: ২ উইকেট। তাসকিন ও মুস্তাফিজ: মিলিয়ে ৫ উইকেট। যদিও পঞ্চম বোলারের কোটা ৪ ওভারে গিয়েছিল ৫৫ রানে, তবুও অভিজ্ঞ বোলিং আক্রমণের কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত জয় তুলেছে।

তানজিদ হাসান ম্যাচ শেষে বলেন— ‘প্রতি বার নাসুম একাদশে ফেরে, সে প্রভাব ফেলে। আজও প্রথম ওভার থেকেই ম্যাচের চিত্র পাল্টে দিয়েছে। আমরা আসলে তার বোলিংয়েই জিতেছি। দলের সবাই সর্বোচ্চ চেষ্টা করছে, তিনিও ট্রেনিং থেকে ম্যাচ—সব জায়গায় শতভাগ দেন।’

ব্যাটিংয়ে শুরুর জুটি

বাংলাদেশও এ ম্যাচে শুরুটা করেছিল ইতিবাচক। তানজিদ ও সাইফ হাসানের জুটিতে আসে ৬৩ রান। তানজিদ অর্ধশতক হাঁকান। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে শুরুতে দুই উইকেট-মেইডেন খেলার পর এবার মানসিকতায় বড় পরিবর্তন দেখা যায়। পারভেজ হোসেনকে বসিয়ে সুযোগ পাওয়া সাইফও জুটিতে অবদান রাখেন।

তানজিদের ভাষায়— ‘আমরা প্রথম দুই ওভার নিয়ে কথা বলেছিলাম। পরপর দুই ওভারে বাউন্ডারি পেয়ে আত্মবিশ্বাস এসেছিল। অতীত নিয়ে চিন্তা করিনি, ওটা আর ফিরবে না। আমি ইতিবাচক থাকার চেষ্টা করেছি। পাওয়ারপ্লেতে ঝুঁকি নিতেই হয়, আমি যতটা সম্ভব বাউন্ডারির খোঁজে ছিলাম।’

নেট রান রেটের কথা মাথায় রেখেছিল দল, তবে তা বাড়ানোর চেষ্টা পুরোপুরি কাজে লাগেনি বলে জানান তিনি। ‘আমাদের সুযোগ ছিল নেট রান রেট বাড়ানোর। তবে করতে পারিনি। তবুও জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা সেটায় খুশি।’

এখন প্রয়োজন ক্যালকুলেটর

বিদেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি২০ জিতলো বাংলাদেশ। এখন আগামীকাল বৃহস্পতিবার শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লিটন দাসের দলকে। সে ম্যাচে রশিদ খানের দল জিতলে দেশে ফিরে আসতে হবে টিম টাইগার্সকে। আর যদি শ্রীলংকা জিতেও, তবু্ও নেট রান রেট হিসেবের জন্য বাংলাদেশ দলকে বসতে হবে ক্যালকুলেটর হাতে।

সূত্র: ইএসপিএনক্রিকইনফোডটকম

পতাকানিউজ/কেএস

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা চাকসু : মনোনয়ন নেয়া ও জমা দেয়ার সময় বাড়লো ১ দিন
পরের লেখা tejgaong রাজধানীতে ৬ দাবিতে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
Ad imageAd image
আরও পড়ুন
Car Accident

কার-বাইক সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Bogura Khal

৪ খাল খনন শেষে সরকারি কোষাগারে পৌনে ২ কোটি টাকা জমা

heavy rain

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

Accident Bogrura

বাসচাপায় ৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

TEC Seminar

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

সর্বশেষ
Child Hum

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৮৬০

Accident 2 Bus

সাতসকালে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরল ৯ প্রাণ

দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

একদিনের ব্যবধানে দেশের স্বর্ণের দামে বড় পতন

Jamuna River 1

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে ২০০ পরিবার

Bogrura 3 MP

শনিবার বগুড়া সফরে যাচ্ছেন ৩ মন্ত্রী

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?