অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএ) স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।
ক্রিকেটাররা খেলা বর্জন করায় আজ দিনের প্রথম খেলা নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়নি।
এর আগে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দেন ক্রিকেটাররা।
পরে বিসিবি অর্থ কমিটির প্রধান নাজমুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেয় বিসিবি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
পতাকানিউজ/আরবি

