প্যারাগুয়ের কাছে পেন্টাল্টিতে ৪-৩ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর একই নিয়তি বরণ করতে হলো নেদারল্যান্ডসকে। মরক্কোর সঙ্গে পেনাল্টিতে ৩-২ গোলে হেরে বাদ পড়েছে ডাচরাও।
ম্যাচে জুলিও এনসিজো বিরতির আগে প্যারাগুয়েকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কেই হাভার্টজের গোলে ৫৪তম মিনিটে সমতায় ফিরে জার্মানি।অতিরিক্ত সময়ে ভিএরআর রিভিউ জোনাথন টাহর একটি গোল বাতিল করে দেয়। ফলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।
টাইব্রেকারে আত্মবিশ্বাসী প্যারাগুয়ের সামনে আর পেরে উঠেনি জার্মানরা। প্রথমবারের মতো বিশ্বকাপ মঞ্চে পেনাল্টি শুট আউটে হেরে বিদায় নেয় জার্মানি।
প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্ডো গিল হাভার্টজ ও নিক ওল্টেমেডের গোল রুখে দেন। তবে তার সতীর্থরা দুইবার জয়ের সুযোগ পেয়েও তা হাতছাড়া করেন। টাহর শট বারের উপর দিয়ে চলে জেলে হোসে ক্যানালে উইনিং স্পট কিক থেকে আর কোন ভুল করেননি।
অপরদিকে টান টান উত্তেজনা আর চরম নাটকীয় ম্যাচে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে শেষ ষোলর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় জয়ী দল বেছে নেয়া সম্ভব হয়নি।

অতিরিক্ত আরও ৩০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল ডাচরা। কিন্তু যোগ করা সময়ে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো।
এ ম্যাচের প্রথমার্ধে কেউই গোল করতে পারেনি। বল দখলে দুই দল সমানে সমান লড়লেও শট বেশি নিয়েছে মরক্কো। তাদের ৪টির দুটি শট লক্ষ্যেও ছিল। তবে ডাচদের ৩ শটের দুটিই ছিল লক্ষ্যহীন।
দুই দলের শক্তি, সমার্থ্য ও ছন্দের কারণে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। অবশেষে তাই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। মরক্কোর সঙ্গে পেনাল্টিতে ৩-২ গোলে হারে ডাচরাও।
পতাকানিউজ/আরবি

