ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার, ২ মার্চ এ তথ্য জানিয়েছে বিবিসি।
এশিয়ার জ্বালানি বাজারে ব্রেন্ট ক্রুড এবং নিম্যাক্স লাইট সুইট ওয়েল দুটির দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
বিবিসির প্রতিবেদন বলছে, বাড়ার পর কিছুটা কমলেও দাম এখন উর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলার, যা প্রায় ৯ শতাংশ বেশি।
এদিকে, নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় ৭২ দশমিক ৭০ ডলার, যা প্রায় আট দশমিক ৫ শতাংশ বেড়েছে।
শনিবার ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তারা।
আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তাদের সঙ্গে বৈঠকে বসতে নিজেও রাজি আছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
বিবিসি
পতাকানিউজ/আরবি

