পতাকা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২৬
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল কত?

SSC Exam

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বিশ্বজুড়ে ১৪ তরুণ নেতার একজন রুয়েটের নুসাইবা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বিশ্বজুড়ে ১৪ তরুণ নেতার একজন রুয়েটের নুসাইবা

পতাকা সারথি
শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Ruet Student

বিশ্বের মর্যাদাপূর্ণ ‘কফি আনান চেঞ্জমেকার ২০২৫’ খেতাব অর্জন করেছেন রুয়েট শিক্ষার্থী নুসাইবা বিনতে মামুন। এ স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি তিনি। তরুণদের সামাজিক পরিবর্তনমূলক কাজকে বিশ্বমঞ্চে তুলে ধরতে কফি আনান ফাউন্ডেশন প্রতিবছর এ সম্মাননা দিয়ে থাকে।

কফি আনান চেঞ্জমেকার প্রোগ্রামটি এক বছরের একটি নেতৃত্ব উন্নয়ন কার্যক্রম, যেখানে ১৮ থেকে ৩০ বছর বয়সী মাত্র ১৪ জন তরুণকে বাছাই করা হয়। এতে মাসে দুই থেকে তিনটি অনলাইন সেশন, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ, দক্ষতা উন্নয়ন কর্মশালা এবং সুইজারল্যান্ডের জেনেভায় সরাসরি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে নির্বাচিতরা তাদের উদ্যোগ বিশ্বনেতা ও নীতিনির্ধারকদের সামনে উপস্থাপন করেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা জানান, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর মাধ্যমে তিনি মনোনয়ন পান। এর আগে তিনি Generation Connect Young Leadership Programme (GCYLP)-এ অংশ নেন। পরে আবেদন প্রক্রিয়ার অংশ হিসেবে জমা দিতে হয় শিক্ষাজীবনের রেকর্ড, সংক্ষিপ্ত ভিডিও পিচ, প্রকল্পের প্রভাব বর্ণনা এবং পূর্ণাঙ্গ প্রস্তাবনা। সবশেষে প্রতিশ্রুতি, অর্জিত ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতেই তাকে বাছাই করা হয়।

তার স্বীকৃতির মূল ভিত্তি হলো ‘আনন্দপথ’ (Anondopath)—একটি প্ল্যাটফর্ম যা তিনি ২০২৪ সালের মার্চে সহ-প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে গ্রামীণ শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করতে অগমেন্টেড রিয়েলিটি (AR) ব্যবহার করা হয়। ইন্টারনেট সংযোগ বা ব্যয়বহুল যন্ত্রপাতি ছাড়াই শিক্ষার্থীরা ভার্চুয়াল এক্সপেরিমেন্ট করতে পারে। ইতোমধ্যে রাজশাহীর ১০টি স্কুলে কর্মশালা সম্পন্ন হয়েছে, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা প্রকল্পটিকে সাদরে গ্রহণ করেছেন।

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায়
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

নুসাইবা বলেন, বয়স কম এবং মেয়ে হওয়ার কারণে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় আমার কথা এড়িয়ে গিয়ে অন্য কারও সঙ্গে কথা বলে, আবার কেউ কেউ জিজ্ঞেস করেন টিমে কোনো পুরুষ সদস্য আছেন কি না। কষ্ট লাগলেও নিজেকে প্রমাণ করার জন্য বারবার এগিয়ে আসতে শিখেছি।

সীমিত সম্পদ নিয়েও ছোট ছোট প্রোটোটাইপ বানিয়ে কাজ চালিয়ে গেছেন, ব্যর্থতা থেকে শিখে সামনে এগিয়েছেন- জানান নুসাইবা।

ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও হলি ক্রস কলেজে পড়াশোনা শেষে তিনি রুয়েটে ভর্তি হন। সেখানেই হাল্ট প্রাইজসহ বিভিন্ন নেতৃত্ব ও উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হন। পরবর্তীতে ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর ও প্রশাসন-এইচআর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাকে যোগাযোগ দক্ষতা ও ফ্রিল্যান্স প্রজেক্টে সুযোগ এনে দেয়।

চেঞ্জমেকার প্রোগ্রামের অংশ হিসেবে নুসাইবা ‘আনন্দপথ’ প্রকল্পে বাস্তবায়নের জন্য অনুদানও পাচ্ছেন। পাশাপাশি আগামী নভেম্বরে তিনি জেনেভায় সম্পূর্ণ অর্থায়নে অনুষ্ঠিত সরাসরি প্রশিক্ষণ ও নীতি-নির্ধারকদের সামনে তার উদ্যোগ উপস্থাপনের সুযোগ পাবেন।

পতাকানিউজ/কেএস




শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা cabin মাঝ আকাশে বিমানের ফ্লাইটে প্রবল ঝাঁকুনি, হাত ভাঙল কেবিন ক্রুর
পরের লেখা Election ‍Sylhet ভোটের মাঠে বাবা-স্বামীর ছায়া
Ad imageAd image
আরও পড়ুন
Rain 4

১০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

Mexico

পর্দা উঠল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে জয় পেল মেক্সিকো

USA IRAN 1

চুক্তি নিয়ে সমঝোতার দাবি ট্রাম্পের, ইরান বলছে ভিত্তিহীন

Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৬৪২

বাংলাদেশ পুলিশ

৫ জেলার এসপি পদে নতুন মুখ

সর্বশেষ
Market Close

দোকান-মার্কেট খোলা রাখার সময় বাড়ল

Mahadi Hasan

সেই বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

Police Line School Pabna

ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, রক্তাক্ত ছাত্র

Black Money

কালো টাকা সাদা করার সুযোগ ফিরল

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার পৌরকর কমিয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

পুরুষের করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ, নারীর সোয়া ৪ লাখ টাকা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?