বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে ক্রিকেট বোর্ড। ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি দেশের বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবি সম্প্রতি বোর্ডের একজন সদস্যের করা আপত্তিকর মন্তব্যের জন্য আবারও দুঃখ প্রকাশ করছে। বিসিবি এ মন্তব্যের ফলে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে অবগত এবং ক্রিকেটের পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা এবং ক্রিকেটীয় মূল্যবোধ বজায় রাখার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
এতে আরও বলা হয়, বিসিবি তার নির্ধারিত নিয়ম-নীতি, প্রবিধান এবং পেশাদার নির্দেশিকা অনুযায়ী কঠোরভাবে এই ধরনের বিষয় মোকাবিলা করতে দায়বদ্ধ। এই দায়িত্বের অংশ হিসেবে বোর্ড ইতিমধ্যে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে। তাকে একটি কারণ দর্শানোর নোটিশ (শোকজ) ইস্যু করা হয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিবিসি।
পতাকানিউজ/আরবি

