পতাকা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২৬
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল কত?

SSC Exam

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: বৃষ্টিতে ভিজে বই-খাতা, খসে পড়ে পলেস্তারা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

বৃষ্টিতে ভিজে বই-খাতা, খসে পড়ে পলেস্তারা

কাঞ্চননগর ডলু রাবার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়

পতাকা সারথি
সোমবার ১৫ সেপ্টেম্বর ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
ঝুকিপূর্ণ কাঞ্চননগর ডলু রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন
ঝুকিপূর্ণ কাঞ্চননগর ডলু রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন

ভবনে ফাটল, উঠে গেছে পলেস্তারা এবং দেবে গেছে পিলারও। এমন অবস্থায় ২০২৩ সালে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় ফটিকছড়ির কাঞ্চননগর ডলু রাবারবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন। ঘোষণার দুবছর পার হলেও এখন নির্মাণ হয়নি নতুন ভবন। এতে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। প্রতিদিন শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি আতঙ্কে দিন পার করছেন অভিভাবকরাও। তবে নতুন ভবন নির্মাণে কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠাবেন বলে জানান সংশ্লিষ্টরা।’

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ের একাডেমিক ভবনটি নির্মিত হয় ১৯৯৪ সালে। স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণকাজে ব্যবহার করা হয়েছিল নিম্নমানের সামগ্রী। ফলে মাত্র ৩০ বছরে ভবনটি অতি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ২০২৩ সালে বিদ্যালয়ের দক্ষিণাংশে একটি সেমিপাকা ঘর নির্মাণ করে পাঠদান করলেও সেটিও এখন ভগ্নদশায়। ফলে শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে সেই ঝুঁকিপূর্ণ ভবনের দুই কক্ষ ব্যবহার করে পাঠদান চলছে।

Fatikchari

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়টি চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাশঘেঁষা হলেও নেই সীমানা প্রাচীর। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীদের মাঠে খেলাধুলার সুযোগ বন্ধ রয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর শৌচাগারের কারণে স্বাস্থ্যঝুঁকিতেও রয়েছে শিক্ষার্থীরা। সীমানা প্রাচীর, ওয়াশব্লক না থাকা ও ঝুঁকিপূর্ণ ভবনসহ রয়েছে আসবাবপত্রের ঘাটতি। ফলে নানা প্রতিকূলতার মধ্যে অভিভাবকরা তাদের সন্তানদের ভর্তি করাতে চান না এ বিদ্যালয়ে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতিও একেবারে নগণ্য।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে কাঞ্চননগর রাবারবাগান এলাকায় ৩৩ শতাংশ জায়গার ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রথমে কমিউনিটি স্কুল, পরে ২০০৯ সালে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায়। ২০১৩ সালের জুলাইয়ে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১০০ জন শিক্ষার্থীকে পাঠদানে ৬ শিক্ষকের মধ্যে নিয়োজিত আছেন ৪ জন। এর মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য ১০ বছর ধরে।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৬৪২
৫ জেলার এসপি পদে নতুন মুখ
কালো টাকা সাদা করার সুযোগ ফিরল

৫ম শ্রেণির শিক্ষার্থী মো. সিফাত, তৃতীয় শ্রেণির ফারজানা আক্তার জানায়, ‘বৃষ্টি হলেই পানি পড়ে, বই-খাতা ভিজে যায়। মাঝেমধ্যে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে। প্রতিদিন ভয়ে ক্লাস করতে হয়। কখন মাথার ওপর ছাদ ধসে পড়ে– এ আতঙ্কে থাকি।’

School pic 2
ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা

অভিভাবক রসুল আমীন বলেন, ‘বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানকে পড়তে পাঠাতে ভয়ে থাকি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ভবন সংস্কার করা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে সন্তানকে অন্য বিদ্যালয়ে বদলি করা ছাড়া উপায় থাকবে না।’

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবেদা খানম বলেন, ‘ভবনের অবস্থা এতটাই খারাপ যে প্রতিদিন আতঙ্কের মধ্যে ক্লাস নিতে হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এটি নিরাপদ নয়। কক্ষ সংকটে একটি কক্ষেই শ্রেণি ও দাপ্তরিক কার্যক্রম চালাতে হচ্ছে।

বৃষ্টি হলে টিনশেডের ঘরটিতে পানি পড়ে। নতুন ভবন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। একটি ভবন পেলে এই দুঃখ লাঘব হবে।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাছান মুরাদ চৌধুরী বলেন, ‘বিদ্যালয়টি খুবই ঝুঁকিপুর্ণ। নতুন ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে জরুরি ভিত্তিতে প্রস্তাব পাঠাবো।’

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিদ্যালয়টির ভবন ভগ্নদশায় রয়েছে বলে আমরা অবগত। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।’

পতাকানিউজ/ওএআর/এএইচ

বিষয় :চট্টগ্রাম
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Dengue 8 একদিনে ডেঙ্গুতে আরো ৫ মৃত্যু
পরের লেখা rb শিবচরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, ভিডিও ছড়াল সমাজমাধ্যমে
Ad imageAd image
আরও পড়ুন
Market Close

দোকান-মার্কেট খোলা রাখার সময় বাড়ল

Mahadi Hasan

সেই বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

Police Line School Pabna

ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, রক্তাক্ত ছাত্র

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার পৌরকর কমিয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

পুরুষের করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ, নারীর সোয়া ৪ লাখ টাকা

Amir Khasru

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, ভরসা ব্যাংক ‍ঋণ

সর্বশেষ
Bugget 26 27

বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে

Aad Din Hospital

আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

PM Minister Meeting

মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পেল প্রস্তাবিত বাজেট

Bogrua Tarique Rahman

১৩ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী—সফরসূচিতে যা থাকছে

Footbal Dakticket

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?